Home / Entertainment / ট্রেন্ডিংয়ের শীর্ষে ‘রঙে রঙে রঙিন হব’, যা লিখলেন হানিফ সংকেত

ট্রেন্ডিংয়ের শীর্ষে ‘রঙে রঙে রঙিন হব’, যা লিখলেন হানিফ সংকেত

এবার ঈদুল ফিতরে ইত্যাদিতে প্রচারিত গান ‘রঙে রঙে রঙিন হব’ ইউটিউব ট্রেন্ডিংয়ের মিউজিক বিভাগে এক নম্বরে উঠে এসেছে। এ নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন জনপ্রিয় টেলিভিশন শো ‘ইত্যাদি’র উপস্থাপক হানিফ সংকেত। 

rnrn

তিনি পোস্টে লিখেছেন, প্রিয় দর্শক, গত ঈদ উপলক্ষে নির্মিত ঈদের বিশেষ ইত্যাদিতে প্রচারিত প্রত্যেকটি গানই আপনারা পছন্দ করেছেন জেনে আমরা আনন্দিত। গানগুলির মধ্যে শিল্পী তাহসান ও তাসনিয়া ফারিণের গাওয়া ‘রঙে রঙে রঙিন হব’ গানটি আপনাদের বিচারে সেরা গান নির্বাচিত হয়ে বাংলাদেশ থেকে ইউটিউব ট্রেন্ডিংয়ের মিউজিক বিভাগে এক নম্বর স্থানে উঠে আসে, যা এখনও অটুট রয়েছে। 

rnrn

তাহসান ও ফারিণের গাওয়া গানটি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বেশ আলোচনার জন্ম দেয়। প্রশংসায় ভাসেন এই দুই গায়ক গায়িকা। রোববার ইউটিউবে দেখা যায়, গত ১১ দিনে গানটির ভিউ হয়েছে ৭ দশমিক ৩ মিলিয়ন। 

rnrn

ফেসবুক পোস্টে এ নিয়ে হানিফ সংকেত আরো লিখেছেন, আমরা সবসময় চেষ্টা করি ইত্যাদির গানগুলির কথা, সুর ও শিল্পী নির্বাচন যেন ব্যতিক্রমী হয়। হাজার হাজার দর্শক গানটির প্রশংসা করে গীতিকার, সুরকার ও শিল্পী নির্বাচনের বিষয়টিরও প্রশংসা করেছেন। 

rnrn

এই গানটির কথা লিখেছেন কবির বকুল এবং সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল। তিনি আরো জানিয়েছেন, ইত্যাদির এই গানটির মাধ্যমে সংগীতশিল্পী হিসাবে তাসনিয়া ফারিণের অভিষেক হল।

অনলাইন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *