Home / Entertainment / তৃতীয় বিয়ে কবে করছেন আমির খান?

তৃতীয় বিয়ে কবে করছেন আমির খান?

অভিনয়ে মিস্টার পারফেকশনিস্ট হিসাবে খ্যাতি পেলেও ব্যক্তি জীবনে স্ত্রীদের কাছে ‘পারফেকশনিস্ট’ হতে পারেননি বলিউড অভিনেতা আমির খান। দুবার বিয়ে করেছেন। দুই স্ত্রীর সঙ্গেই ঘটেছে বিচ্ছেদ। তার সাবেক স্ত্রী হলেন রিনা দত্ত এবং কিরণ রাও। তার ৩ সন্তান, ছেলে জুনায়েদ ও আজাদ এবং মেয়ে আইরা।

rnrn

বর্তমানে বিভিন্নজনের সঙ্গে প্রায়ই প্রেমের গুঞ্জন শোনা গেলেও একাই থাকছেন আমির। সম্প্রতি নেটফ্লিক্সে প্রচারচলতি ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’তে অতিথি হয়ে এসেছিলেন এ অভিনেতা। ছিলেন বেশ মজার মুডে। কথা বলেছেন তৃতীয় বিয়ে নিয়েও। এ পর্বটির প্রমো প্রচার হয়েছে এরই মধ্যে। অনুষ্ঠানের একপর্যায়ে উপস্থাপক কপিল প্রশ্ন করেন, ‘আপনার কি মনে হয় না আপনারও থিতু হওয়া উচিত?’

rnrn

তার প্রশ্ন শুনে হেসে ফেলেন আমির। তবে উত্তরে কী বলেছেন সেটা জানার জন্য দর্শকদের অপেক্ষা করতে হবে পর্বটি প্রচারের জন্য। এমনিতে প্রোমোর শুরুতেই কপিলকে দেখা যায়, মঞ্চে একাধিক ট্রফি নিয়ে আসতে, সেগুলো সবই আমির খানের। শোতে অভিনেতা অভিযোগ করেন যে, কীভাবে তার বাচ্চারা তার কথা শোনে না। কথা বলেছেন ‘লাল সিং চাড্ডা’ ও ‘ঠগস অব হিন্দুস্তান’ দুটি সিনেমার ব্যর্থতা নিয়ে। উল্লেখ্য, বর্তমানে আমির খানের প্রযোজনায় নির্মিত হচ্ছে ‘লাহোর ১৯৪৭’ নামে একটি সিনেমা। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সানি দেওল এবং পরিচালনা করেছেন রাজকুমার সন্তোষী। এছাড়া অভিনেতা হিসাবে আমিরকে দেখা যাবে ‘সিতারে জমিন পর’ সিনেমায়।

আনন্দনগর ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *