Home / Entertainment / পায়ে ঘুঙরু কানে দুল ত্রিশূল হাতে নতুন লুকে আল্লু অর্জুন

পায়ে ঘুঙরু কানে দুল ত্রিশূল হাতে নতুন লুকে আল্লু অর্জুন

পায়ে ঘুঙরু কানে দুল ত্রিশূল হাতে নতুনভাবে দেখা যাবে আল্লু অর্জুনকে। নিজের জন্মদিনে তার ভক্তদের জন্য সুখবর দিলেন আল্লু অর্জুন। ৮ এপ্রিল ছিল এ অভিনেতার জন্মদিন।

rnrn

এদিন আল্লু অর্জুন প্রকাশ্যে আনলেন তার বহুল প্রতীক্ষিত’পুষ্পা-২’ সিনেমার টিজার। আগামী ১৫ আগস্ট ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বলেও জানিয়ে দিলেন।

rnrn

৮ এপ্রিল বেলা সাড়ে ১১টায় টিজারটি প্রকাশের সঙ্গে সঙ্গেই নেটিজেনরা এর প্রশংসা করে। সুন্দর ভিজ্যুয়াল ইফেক্ট, কালার গ্রেড এবং ব্যাকগ্রাউন্ডে দেখা ‘জাঠারা’ সিকোয়েন্স সবাইকে অবাক করে দিয়েছে।

rnrn

আল্লু অর্জুনকে পাওয়া গেছে একেবারে নতুন আবহে। তর পায়ে ঘুঙরু, কানে দুল, চোখে কাজল এবং শাড়ি, হাতে ত্রিশূল নিয়ে শত্রুদের সঙ্গে লড়াই করছেন।

rnrn

টিজারের অংশটুকুতে ছবিটির জাঠারা সিকোয়েন্স দেখানো হয়েছে। জাঠারা ‘সম্মাক্কা সরলাম্মা জথারা’ নামেও পরিচিত। এটি ভারতের তেলাঙ্গনা রাজ্যে উদযাপিত উপজাতীয় দেবদেবীদের সম্মানের একটি উৎসব। প্রতি বছর এক কোটিরও বেশি ভক্ত এই চার দিনের উৎসবে অংশগ্রহণ করে।

rnrn

উল্লেখ্য, ২০২১ সালে মুক্তি পেয়েছিল ছবিটির প্রথম অংশ। সেখানে প্রেম ও পারিবারিক আবহের সঙ্গে নায়ক-নায়িকার বিয়ে পর্যন্ত দেখানো হয়েছিল।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *