Home / Entertainment / হঠাৎ ঈদে শাকিবের বাসায় কেন গিয়েছিলেন, জানালেন অপু বিশ্বাস

হঠাৎ ঈদে শাকিবের বাসায় কেন গিয়েছিলেন, জানালেন অপু বিশ্বাস

ঢালিউড নায়িকা শবনম বুবলী এখনো নিজেকে শাকিবের বৈধ স্ত্রী দাবি করে কয়েক দিন আগে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দেন। এটি ভালোভাবে নেননি অপু বিশ্বাস। অভিমান করে বসে ছিলেন তিনি। 

rnrn

তাই ঈদের দিন আব্রাহামকে সঙ্গে করে শাকিব খানের বাসায় যেতে চাননি। পরে শ্বশুর–শাশুড়ির অনুরোধে তিনি সেখানে যান।

rnrn

শাকিব-অপুর এক ঘনিষ্ঠ সূত্র বলছে, বুবলীর সাক্ষাৎকারে শাকিবকে নিয়ে এসব কথা বলায় অপু বিশ্বাস মন খারাপ করেছিলেন শাকিব খানের ওপর। 

rnrn

পরে শাকিবের পক্ষ থেকে আশ্বস্ত করার পর নাকি অপুর মন গলে। পরে আব্রাহামকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়িতে যান তিনি।

rnrn

ঈদের দিন দুপুরের পর থেকে রাত প্রায় সাড়ে এগারোটা পর্যন্ত শাকিব খানের বাসায় ছিলেন অপু বিশ্বাস। শাকিবের বোন, বোনজামাই, চাচাতো ভাই, ভাইদের বউ ও বাচ্চারা শাকিবের বাসায় বেড়াতে এসেছিলেন। সবার সঙ্গে গল্প, আড্ডা, খাওয়াদাওয়া করে সময় কাটিয়েছেন ঢাকাই ছবির এই নায়িকা।

rnrn

এ বিষয়ে অপু বিশ্বাস বলেন, ‘সত্যি বলতে, একটা বিশেষ কারণে মনটা ভালো ছিল না আমার। শ্বশুর-শাশুড়ি ও ননদ আমাকে খুব ভালোবাসেন। তাদের কথা ফেলার ক্ষমতা আমার নেই। সবার সঙ্গে দিনটি বেশ ভালোভাবেই কেটেছে আমার।

rnrn

অপু জানান, এদিন রাত প্রায় সাড়ে এগারোটা পর্যন্ত ছিলেন ওখানে। বলেন, ‘আব্রাহাম তো দাদার চোখের মণি। ছুটি থাকলে বেশির ভাগ সময়ই দাদাবাড়িতেই থাকে। দাদার সঙ্গে দারুণ জমে তার। ঈদের দিন বেশ মজা করেছে আব্রাহাম। কারণ, আমার ননদের মেয়ে, চাচাতো ভাই, বউদের সঙ্গে তাদের ছেলেমেয়েরা এসেছিল, সবার সঙ্গে হইচই করে দিনটি মজা করে পার করেছে আব্রাহাম। আমাদের বউদেরও আনন্দঘন কেটেছে দিনটি। খাওয়াদাওয়া শেষ করে আড্ডা দিতে দিতে অনেক রাত হয়ে যায়।

rnrn

বছরের বিশেষ দিনে আপনি তো সব সময় শ্বশুর–শাশুড়িকে রান্না করে খাওয়ান। এটি আগেও অনেকবার গণমাধ্যমে বলেছেন। এই ঈদে তাদের জন্য কী করলেন? জানতে চাইলে অপু বিশ্বাস বলেন, এবার আমাকে রান্না করতে দেননি তারা। শাশুড়ি ও ননদ মিলে রান্না করেছেন। অনেক লোকজন ছিল এবার শ্বশুরবাড়িতে। অবশ্য সবার খাওয়াদাওয়ার সময় সহযোগিতা করেছি আমি।

rnrn

এই অভিনেত্রী জানান, ঈদে শ্বশুরবাড়ির সবার জন্যই উপহার কিনেছেন তিনি। বলেন, শ্বশুর পাঞ্জাবি পরতে পছন্দ করেন। তাকে পাঞ্জাবি দিয়েছি। শাশুড়িকে শাড়ি দিয়েছি। ননদকে জামা কিনে দিয়েছি।

rnrn

আর শাকিব খানকে? জানতে চাইলে হাসেন অপু। বলেন, প্রতিবারের মতো এবারও পাঞ্জাবি কিনেছি। তবে সেটি আমার শাড়ির রঙের সঙ্গে মিলিয়ে। ঈদের দিন আমি যে শাড়ি পরেছিলাম, শাকিবের পাঞ্জাবিও সেই রঙের।

rnrn

এরপর শাকিবকে নিয়ে বুবলীর দেওয়া সাক্ষাৎকারের বিষয়ে জানতে চাইলে এড়িয়ে যেতে চান অপু বিশ্বাস। তিনি শুধু এটুকু বলেন, ‘কেউ যদি কাউকে ভর করে, চাপিয়ে দিয়ে সফল হতে চান, খুব একটা লাভ হবে না। আমি কাউকে উদ্দেশ করে কিছু বলতে চাই না। তবে যে, যেটি করবে, তার ফলও সে পাবে।’

rnrn

এদিকে নতুন ছবির শুটিংয়ে আজ রাতে ভারতে যাওয়ার কথা শাকিবের। জানা গেছে যে দেশ ছাড়ার আগে শাকিবের বাসায় যাওয়ার কথা আছে অপু ও আব্রাহামের।
rn 

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *