Home / Entertainment / জাহ্নবীর বিয়ের গুঞ্জন

জাহ্নবীর বিয়ের গুঞ্জন

বলিউড সুপারস্টার শ্রীদেবীর কন্যা নতুন সেনসেশন জাহ্নবী কাপুর। ধড়ক ছবি দিয়ে অভিষেক। তারপরে একে একে হিট ছবি। প্রথম থেকেই লাইমলাইটের পাশাপশি ছিল সমালোচনা, মায়ের সঙ্গে তুলনাও।

rnrn

এ মুহূর্তে ‘ময়দান’ ছবির প্রশংসায় পঞ্চমুখ সিনেমা বিশেষজ্ঞ থেকে সমালোচক, দর্শক মহল। একটা লম্বা সময় পর ফের কোনো সফল সিনেমা প্রযোজনা করলেন বনি কাপুর। ছবির প্রিমিয়ারে উপস্থিত ছিলেন মেয়ে জাহ্নবী কাপুর। সেখানেই অভিনেত্রীর গলার হারে চোখ আটকে গেল অনেকের। তার পর থেকেই জোর গুঞ্জন, তবে কি এ বার বিয়ে করতে চলেছেন শ্রীদেবী-কন্যা!

rnrn

জাহ্নবীর পরনে সাদা ব্লেজার, খোলা চুল, কানে ছোট্ট দুল, গলার হারেই সবটা পরিষ্কার। ‘শিখু’ লেখা একটি হিরের হার গলায় পরেছিলেন জাহ্নবী। গত বছর ‘কফি উইথ কর্ণ’-এর শোতে এসেই মুখ ফস্কে নিজেই জানিয়েছিলেন, প্রেমিক শিখর পাহাড়িয়াকে আদর করে ‘শিখু’ নামে ডাকেন তিনি। এ দিন শিখু নামাঙ্কিত হারেই আলোকচিত্রীদের সামনে পোজ দেন অভিনেত্রী।

rnrn

নেটপাড়ার গুঞ্জন, এ বার তবে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন জাহ্নবী। যদিও দিন কয়েক আগে খোদ বনি কাপুরই জাহ্নবী ও শিখরের সম্পর্কে সিলমোহর দিয়েছিলেন।

rnrn

সম্প্রতি এক সাক্ষাৎকারে শিখরের প্রশংসায় বলেন, ‘ও পাশে থাকার ছেলে। দুঃসময়ে গোটা কাপুর পরিবারের পাশে দাঁড়িয়েছে শিখর। কঠিন সময়ে নিজের সাধ্য মতো আমাদের পাশে থেকেছে। তা সে জাহ্নবীর হোক বা আমার, কিংবা অর্জুনের। আমাদের সবার সঙ্গ দিয়েছে। আমরা ভাগ্যবান, ওকে আমাদের জীবনে পেয়েছি।’ তার পরই জাহ্নবীর গলায় ‘‌শিখু’ লেখা হার সম্পর্কের পরিণতির ইঙ্গিত দিচ্ছে।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *