Home / Entertainment / মা কারিনার ওপর খবরদারি করছে ছোট্ট তৈমুর!

মা কারিনার ওপর খবরদারি করছে ছোট্ট তৈমুর!

সাইফ আলি খানকে বিয়ে করে সংসারী হয়েছেন কারিনা কাপুর। বিয়ের বছর চারেক বাদে অন্তঃসত্ত্বা হন কারিনা। অভিনেত্রীর প্রথম সন্তান তৈমুর আলি খান। সাইফ-কারিনার বিয়ের বয়স ১২ পেরিয়েছে। প্রথম সন্তান তৈমুরের বয়স ছয় বছর। যদিও বছর তিনেক আগে আরও এক পুত্রসন্তানের বাবা-মা হন এই তারকা জুটি। দুই সন্তান তৈমুর ও জেহ্। 

rnrn

শৈশব পেরোচ্ছে তৈমুর। এক সময় আলোকচিত্রীদের মধ্যে জনপ্রিয় ছিল সে। কিন্তু ইদানীং মাঝেমধ্যেই তার খিটখিটে মেজাজ ধরা পড়েছে ক্যামেরায়। তবে শুধু তৈমুর নয়, কারিনার ছোট ছেলে জেহও বেশ ‘মুডি’। আলোকচিত্রীদের ক্যামেরায় দুই ভাইয়ের নানা মুডের ছবি ধরা পড়ে। সম্প্রতি ‘ক্রিউ’ ছবিতে দেখা গেছে কারিনাকে। এই ছবির সাফল্যের পর সম্প্রতি ‘আস্ক মি এনিথিং’ সেশনে ধরা দেন অভিনেত্রী। সেখানেই ছেলের এক বিশেষ স্বভাবের কথা প্রকাশ্যে আনেন তিনি।

rnrn

এই সেশনের মাধ্যমে নিজের অনুরাগীদের সঙ্গে খোশগল্পে মাতেন বেবো। নানা প্রশ্নের উত্তর দেন। কারিনা জানান, ছোটবেলায় তার পছন্দের কার্টুন কী ছিল। তিনি কীভাবে তার দুই ছেলেকে সাজিয়ে দেন। সেই সঙ্গে পতৌদিদের বাড়ির অন্দরের খবরও প্রকাশ্যে আনলেন তিনি। 

rnrn

এক অনুরাগী কারিনাকে প্রশ্ন করেন, ছোটবেলায় তার প্রিয় কার্টুন চরিত্র কী ছিল? উত্তরে 'টম অ্যান্ড জেরি'-র ছবি পোস্ট করেন কারিনা। এই দুই চরিত্রকে নিজের দুই সন্তান তৈমুর ও জেহ'র সঙ্গে তুলনা করেন। পাশাপাশি এক অনুরাগী জিজ্ঞেস করেন মা হিসেবে তিনি ছেলেদের সাজিয়ে-গুছিয়ে দেন কিনা? তাতেই কারিনা জানান, ছেলেদের সাজিয়ে-গুছিয়ে রাখতে তার ভালো লাগলেও তৈমুর কিছুতেই তাকে এ বিষয়ে নাক গলাতে দেয় না। বোঝা যাচ্ছে, ছোট থেকেই ছেলেদের স্বাবলম্বী হওয়ার পাঠ দিচ্ছেন সাইফ-কারিনা।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *