Home / Entertainment / শেষ হলো ডার্ক ওয়ার্ল্ড ছবির শুটিং

শেষ হলো ডার্ক ওয়ার্ল্ড ছবির শুটিং

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিকের নতুন ছবি ডার্ক ওয়ার্ল্ডের শুটিং আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। শুক্রবার রাজধানীর উত্তরার একটি স্পটে অ্যাকশন থ্রিলার এই ছবির শেষ দৃশ্য ধারণ করা হয়। মুন্না খান মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত ডার্ক ওয়ার্ল্ড ছবিতে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে নবাগত মুন্না খানকে। এছাড়া মিশা শওদাগর, কৌশানি মুখার্জি, দীপা খন্দকার, শিবা শানু, বড়দা মিঠু ও চিকন আলীসহ আরও অনেককেই অভিনয় করেছেন।

rnrn

মোস্তাফিজুর রহমান মানিক বলেন, ঠিকঠাকভাবে ছবির শুটিং শেষ করতে পেরে ভালো লাগছে। এই ছবির সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞ। তাদের সহযোগিতা ছাড়া সুন্দরভাবে কাজটা শেষ করা সম্ভব ছিল না। মুন্না খানকে বিশেষভাবে ধন্যবাদ। ভালো একটি ছবি নির্মাণের জন্য অর্থ ব্যয়ের ক্ষেত্রে কোনো কার্পণ্য সে করেনি। এরকম চলচ্চিত্রবান্ধব প্রযোজক পাশে থাকলে যে কোনো পরিচালক নিশ্চিন্তে কাজ করতে পারেন।

rnrn

তিনি যোগ করেন, ডার্ক ওয়ার্ল্ড ছবিতে মুন্না খান ছাড়া সবাই পরিচিত মুখ। নতুন হিসাবে মুন্নার কাছে যা প্রত্যাশা ছিল, তারচেয়ে অনেক বেশি পেয়েছি। আমি তাকে কিভাবে উপস্থাপন করেছি সেটা দর্শক পর্দায় দেখতে পারবেন। বিগ বাজেটের ছবি। আশা করি, দর্শক হতাশ হবেন না।

rnrn

মুন্না খান বলেন, আলহামদুল্লিাহ। অবশেষে ছোটবেলার স্বপ্ন সত্যি হলো। অনেক চড়াইউতরাই পেরিয়ে আমার প্রথম ছবির শুটিং শেষ করতে পেরে খুব ভালো লাগছে। পরিচালক মানিক ভাইয়ের নির্দেশনায় নিজের শতভাগ দিয়ে অভিনয়ের চেষ্টা করেছি। শতাধিক মিউজিক ভিডিওতে মডেল হয়েছি। এবার বড় পর্দায় নিজেকে প্রমাণের পালা। কঠোর পরিশ্রম করেছি, ইনশাল্লাহ সফলতা আসবে। ভবিষ্যতে আরও বিগ বাজেটের ছবি দর্শকদের উপহার দিতে চাই।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *