Home / Entertainment / ঐন্দ্রিলাকে বোন বলে পরিচয় করালেন অঙ্কুশ!

ঐন্দ্রিলাকে বোন বলে পরিচয় করালেন অঙ্কুশ!

'মির্জা' হয়ে পর্দায় ধরা দেবেন অঙ্কুশ হাজরা। আর এই ছবির প্রচারে বুধবার বান্ধবী ঐন্দ্রিলা সেনকে নিয়ে তিনি গিয়েছিলেন বর্ধমানে। সেখানে গিয়ে ঢুকে পড়লেন ছোটবেলার এক বন্ধুর মিষ্টির দোকানে।

rnrn

বন্ধুর মিষ্টির দোকান থেকে মাটির ভাঁড় থেকে চামচে করে রাবরি তুলে ঐন্দ্রিলাকে খাইয়ে দিতে দেখা গেল তারকাকে। তারই এক টুকরো ঝলক উঠে এসেছে ক্যামেরায়। নেটপাড়ার কমেন্ট থেকে জানা যাচ্ছে, অঙ্কুশের এই বন্ধুটির নাম ভিকি। আর তার দোকান বর্ধমানে রামপ্রসাদের লস্যির দোকান নামেই পরিচিত।

rnrn

এদিন বর্ধমানে অঙ্কুশ ও ঐন্দ্রিলাকে দেখতে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। এদিকে ছবির প্রচারে গিয়ে বান্ধবী ঐন্দ্রিলাকে 'বোন' বলে সম্বোধন করেন অঙ্কুশ।  

rnrn

মজা করে তিনি বলেন, ‘ঐন্দ্রিলা ১২ বছর ধরে আমার ছোট্ট বোন। ১২-১৩ বছর হলে ভাইবোনই হয়ে যায়।’ 

rnrn

এর পর একটু রেগে ঐন্দ্রিলা বলেন, ‘কেন আমি তো অঙ্কুশকে কাকু বলি।’ 

rnrn

উত্তরে অঙ্কুশ বলেন, ‘আসলে ও আমাকে কাকু বলে। কারণ আমার হিরোইনটা আমার জানু বলে’। 

rnrn

এদিকে আবার খুব শিগগির 'মির্জা'র প্রচারে জনপ্রিয় শো 'দিদি নাম্বার ওয়ান'-এর মঞ্চেও হাজির হতে দেখা যাবে অঙ্কুশ-ঐন্দ্রিলাকে। 

rnrn

সুমিত-সাহিলের পরিচালনায় তৈরি ছবিতে অঙ্কুশকে দেখা যাবে ‘মির্জা’র চরিত্রে। মাছ বিক্রেতার চরিত্রে অভিনয় করেছেন ঐন্দ্রিলা, গল্পে তার নাম ‘মুসকান’। দু-দিন আগেই সামনে এসেছে ছবির অ্যাকশনে মোড়া ট্রেলার। অঙ্কুশ-ঐন্দ্রিলা ছাড়াও এই ছবিতে থাকছেন অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্য়ায়, ঋষি কৌশিক, শোয়েব কবীর। আগামী ১০ এপ্রিল ঈদে মুক্তি পাবে সিনেমাটি।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *