Home / Entertainment / টিভি শো পরিচালনায় বিপাকে পড়েছিলেন অভিনেত্রী

টিভি শো পরিচালনায় বিপাকে পড়েছিলেন অভিনেত্রী

ভারতের জনপ্রিয় অভিনেত্রী ও টিভি ব্যক্তিত্ব মিনি মাথুর তার ক্যারিয়ারের স্মৃতিচারণ করেছেন। 

rnrn

সম্প্রতি তিনি বলেছেন, আমি গর্ভবতী থাকাকালীন প্রযোজকরা বলেছিলেন ভারতীয়রা গর্ভবতী নারীদের টিভিতে দেখতে পছন্দ করে না। ওই শোয়ের অনেক সিজন আমি পরিচালনা করে ছিলাম। তাদের সেই কথা শুনে আমার মন ভেঙে যায়। 

rnrn

৪৮ বছর বয়সি এই অভিনেত্রী বলেন, আমি বলতে পারি আমরা মানুষের ‘বাস্তবতার’ প্রতি সৎ। একজন টিভি উপস্থাপক হিসেবে যা করা উচিত তা আমরা সহজভাবে করেছি। প্রতিযোগীদের সঙ্গে আমাদের যোগাযোগ সম্পূর্ণ বাস্তব ছিল। আমরা তাদের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে কেঁদেছি এবং আনন্দ করেছি- এগুলো স্ক্রিপ্ট করা হতো না। 

rnrn

তিনি আরও বলেছেন, আমরা শর্টকাট নম্বর খুঁজছি। দক্ষতার কোনো প্রয়োজন আছে বলে মনে হচ্ছে না, শুধু এমন কাউকে বেছে নেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায় যার বিরাট ফলোয়ার্স রয়েছে বা একটি জনপ্রিয় ডেইলি সোপে অভিনয় করছে, স্ক্রিপ্ট করে টেলিপ্রম্পটারে ঢোকানো এবং তাদের সাহায্য করা হচ্ছে।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *