Home / Entertainment / সমুদ্র সৈকতে ‘অনন্ত প্রেমে’ মজেছেন জোভান-সাফা

সমুদ্র সৈকতে ‘অনন্ত প্রেমে’ মজেছেন জোভান-সাফা

জিসান নামে এক ছেলে কক্সবাজারে নিজের দোকানে বসে কেক তৈরি করে এবং বিক্রি করে। তার মা খুব ভালো কেক তৈরি করত। কিন্তু মারা যান তিনি। তাই মায়ের স্মৃতি ধরে রাখতেই জিসান কেকের ব্যবসা করার সিদ্ধান্ত নেয়। 

rnrn

এদিকে স্নেহা নামে এক মেয়ে জিসানের দোকানে আসে। জিসানকে কেক বানাতে দেখে মুগ্ধ হয়ে ছবি তোলে স্নেহা। শুরু হয় তাদের মধ্যে অন্য রকম সম্পর্কের খেলা। 

rnrn

এমনই গল্প নিয়ে ঈদের জন্য নির্মিত হয়েছে একটি নাটক। নাম ‘অনন্ত প্রেম’। এটি রচনা ও পরিচালনা করেছেন মহিদুল মাহিম। নাটকে জিসান ও স্নেহার চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও সাফা কবির। 

rnrn

এতে অভিনয় প্রসঙ্গে জোভান বলেন, ‘গল্পে বেশ টুইস্ট আছে। ঈদে দর্শকদের ভিন্ন রকম আনন্দ দেবে নাটকটি, এটা বলতে পারি।’ 

rnrn

সাফা কবির বলেন, ‘একেবারেই অন্য রকম একটি নাটক। কাজ করে বেশ ভালো লেগেছে।’ নির্মাতা জানান, ঈদে নাটকটি একটি ইউটিউব চ্যানেল প্রচার হবে।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *