Home / Entertainment / আমি সবাইকে রঙ লাগাতে দিই না: স্বস্তিকা

আমি সবাইকে রঙ লাগাতে দিই না: স্বস্তিকা

আর একদিন বাদেই রঙের উৎসব। এর মাঝেই ‘বসন্ত এসে গেছে’ স্বস্তিকার জীবনে। যদিও খানিক সর্দিজ্বরে ভুগছেন অভিনেত্রী। তার মাঝেই আনন্দবাজার অনলাইনের সঙ্গে কথা বললেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত।

rnrn

বসন্তকাল বেশ পছন্দ স্বস্তিকার। তবে দোল খেলেন না। কোনো দিনই রঙ খেলেননি তিনি। 

rnrn

স্বস্তিকার কথায়, ‘আমি রঙ খেলি না। তবে বসন্তে প্রকৃতি যেন ফুল-ফলে নতুন করে সেজে ওঠে। এই নতুনের আগমন ভালো লাগে। পরিবেশটা ভীষণ মনোরম থাকে। বসন্তের হাওয়াও বেশ পছন্দ। তবে ছোটবেলায় এক রকমভাবে বসন্ত উদ্যাপন করা হতো। এখন অবশ্য কাজের মধ্যে সবটা কেটে যায়।’ 

rnrn

অভিনেত্রী না হয় নিজে থেকে রঙ খেলেন না। কিন্তু কেউ কি রঙ লাগাতে চান না তাকে? স্বস্তিকার সাফ জবাব— ‘সবাইকে রঙ লাগাতে আমি দিই না।’

rnrn

বসন্ত ও প্রেম তো পরিপূরক! এই বসন্তে কখনো পুরনো কথা মনে পড়ে তার? স্বস্তিকা জানান, সেসব কথা বলতেই চান না আর। কিন্তু দোলে কি গৃহবন্দি থাকবেন অভিনেত্রী? তা এখনো ঠিক করেননি বলেই জানিয়েছেন স্বস্তিকা। তবে এবারের বসন্তের আগমনেই তার নতুন সিরিজ় ‘বসন্ত এসে গেছে’র পোস্টার প্রকাশ্যে এসেছে। ১১ মে থেকে একটি বাংলা ওটিটি প্ল্যাটফরমে শুরু হবে স্ট্রিমিং। এই সিরিজ়ে তাকে এমন একজনের চরিত্রে দেখা যাবে যে মানসিক স্বাস্থ্যের সঙ্গে লড়াই করছে। 

rnrn

স্বস্তিকার কথায়, ‘এমন একটা চরিত্র, যা আগে কখনো করিনি। তাই খুব খাটুনি গেছে, প্রস্তুতিও নিতে হয়েছে।’

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *