
মুহাম্মদ মোস্তফা কামাল রাজ ও শরীফুল রাজ। একজন নির্মাতা, অন্যজন অভিনেতা। দুজনেই কাজ করেছেন ‘ওমর’ নামে একটি সিনেমায়। যার নাম ভূমিকায় রয়েছেন অভিনেতা রাজ।
rnrn
আসন্ন ঈদে সিনেমাটি মুক্তির ঘোষণা আগেই দিয়েছেন নির্মাতা রাজ। তবে এতে নায়িকার ভূমিকায় কে ছিলেন সেটা জানাননি। অবশেষে তাও জানিয়েছেন নির্মাতা।
rnrn
ভারতের কলকাতার দর্শনা বনিকই ছিল তার পছন্দের। কাজও করেছেন ৩১ বছর বয়সী এ নায়িকাকে নিয়ে। দেখা যাবে বিশেষ ভূমিকায়।
rnrn
সম্প্রতি ফেসবুকে ‘ওমর’ সিনেমার পেজে প্রকাশিত একটি স্থিরচিত্রে শরিফুল রাজ ও দর্শনা বণিকের একটি ছবি পোস্ট করা হয়েছে।
rnrn
এ প্রসঙ্গে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, ‘দর্শনা বণিক এ সিনেমার অন্যতম চমক। তার উপস্থিতি দর্শকদের চমকে দিতে পারে। পূর্ণাঙ্গ পোস্টার, প্রথম ঝলক এবং ট্রেলার আসবে কিছুদিনের মধ্যে।’
rnrn
উল্লেখ্য, ঢাকাই সিনেমায় আগেও দেখা গেছে দর্শনাকে। তার অভিনীত ‘অপারেশন সুন্দরবন’ মুক্তি পেয়েছে ২০২২ সালে। শাকিব খানের বিপরীতে ‘অন্তরাত্মা’ নামের একটি সিনেমায়ও অভিনয় করেছেন তিনি। এটি মুক্তির অপেক্ষায় আছে।
আনন্দনগর প্রতিবেদক





