Home / Entertainment / মসজিদে নববিতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন বলিউড অভিনেত্রী

মসজিদে নববিতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন বলিউড অভিনেত্রী

স্বামী-সন্তান নিয়ে মসজিদে নববিতে গিয়ে ইফতার করেছেন বলিউড অভিনেত্রী গওহর খান। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই মুহূর্তের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। 

rnrn

যেখানে দেখা গেছে, ইফতার করছেন তিনি। খেজুর ও পানির বোতল এগিয়ে দিচ্ছেন তার স্বামী জায়েদ দরবার। এ সময় খেজুর মুখে দিয়ে কেঁদে ফেলেন অভিনেত্রী।

rnrn

ভিডিওর ক্যাপশনে অভিনেত্রীর স্বামী লেখেন, ‘আপনি কতবার এখানে এসেছেন তা কোনো বিষয় না। কিন্তু যখনই আপনি এখানে পৌঁছাবেন, তখনই আবেগপ্রবণ হয়ে পড়বেন। তবে হৃদয়ে ইমান নিয়ে আসতে হবে। যখন আপনার সন্তান প্রথমবার মসজিদে নববিতে গিয়ে হাত নাড়ে, তখন সেই অনুভূতিকে কীভাবে ব্যাখ্যা করবেন।’

rnrn

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, স্বামী-সন্তানকে নিয়ে গতকাল সৌদি আরবের মদিনায় গেছেন গওহর খান। পুত্রকে নিয়ে এটাই তাদের প্রথম মদিনা সফর। সেখানে গিয়েই মসজিদে নববিতে ইফতার করেন অভিনেত্রী। 

rnrn

উল্লেখ্য, ২০২০ সালে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার জায়েদ দরবারকে বিয়ে করেন গওহর খান। ২০২২ সালের ১০ মে পুত্রসন্তানের মা হন এই অভিনেত্রী।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *