Home / Entertainment / গোয়ায় সাতপাকে বাঁধা পড়লেন কৃতি-পুলকিত

গোয়ায় সাতপাকে বাঁধা পড়লেন কৃতি-পুলকিত

দীর্ঘদিন চুটিয়ে প্রেমের পর অবশেষে সাতপাকে বাঁধা পড়লেন কৃতি খারবান্দা এবং পুলকিত সম্রাট। গোয়ায় বসেছিল তাদের বিয়ের আসর।

rnrn

বিয়ের ছবি পোস্ট করে কৃতি খারবান্দা লিখেছেন, সকালে নীল আকাশ থেকে ভোরের শিশির, সমস্ত ওঠাপড়ায় তুমিই ছিলে। শুরু থেকে শেষ পর্যন্ত, সমস্ত কিছুতে যখনই আমার হৃদয় অন্য কিছু চেয়েছে তখন তুমিই ছিলে। সবসময়, চিরকাল।

rnrn

ছবিতে দেখা যাচ্ছে, পুলকিতের হাত ধরে হাঁটছেন কৃতি খারবান্দা। আরেকটি ছবিতে উপস্থিত সকলের সামনে বরকে জড়িয়ে চুমু খেতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। আরও একটি ছবিতে কৃতিকে মঙ্গলসূত্র পরিয়ে দিতে দেখা যাচ্ছে পুলকিতকে।

rnrn

অনেকেই তাদের শুভেচ্ছা জানিয়েছেন। ববি দেওল, রকুলপ্রীত সিং, প্রমুখ তাদের শুভেচ্ছা জানিয়েছেন। বাদ যাননি কৃতি শ্যানন, আরমান মালিক, মালাইকা আরোরা, মৌনি রায় প্রমুখ। তাদের একাধিক ভক্তরাও এদিন তাদের শুভেচ্ছা জানিয়েছেন।

rnrn

কৃতির পরনে এদিন গোলাপি লেহেঙ্গা ছিল। সঙ্গে সাদা ফুলের মালা পরেছিলেন। হাতে ছিল চূড়া। অন্যদিকে পুলকিত সম্রাট শ্যাওলা রঙের শেরওয়ানি এবং পাগড়ি পরেছিলেন।

rnrn

প্রসঙ্গত, ২০১৯ সালে পাগলপন্তি ছবির শুটিং করার সময় একে অন্যের প্রেমে পড়েন কৃতি এবং পুলকিত। সেই থেকেই তারা মাঝে মধ্যেই তাদের সম্পর্কের বিষয়ে আভাস দিতেন। ভ্যালেন্টাইন্স ডে তেও তারা আদুরে পোস্ট করেছিলেন একটি। সেখানেই অভিনেত্রী এমনভাবে ওই পোস্টের ক্যাপশন লেখেন, যা দেখে তাদের বিয়ের ডেট আন্দাজ করেছেন অনেকে। 

অনলাইন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *