
বলিউড সুপারস্টার সালমান খান ও ক্যাটরিনা কাইফ অল্প সময়ের জন্য হলেও সম্পর্কে ছিলেন। সময়ের সঙ্গে সঙ্গে তাদের পথ আলাদা হয়ে যায়। তারপরেও একসঙ্গে কাজ করেছেন তারা।
rnrn
দুজনের সম্পর্কের এক দুর্বল মুহূর্ত নিয়ে আলোকপাত করলেন পরিচালক কবীর খান।
rnrn
‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজ়ির প্রথম ছবি ছিল ‘এক থা টাইগার’। এই ছবিতে জুটি বেঁধেছিলেন সালমান-ক্যাটরিনা। টাইগার-জ়োয়া জুটিকে পছন্দ করেছিলেন দর্শক। কিন্তু পর্দার রসায়নের নেপথ্যে শুটিংয়ের সময়ে দুজনের মধ্যে ছিল একরাশ অস্বস্তি। ঘটনাটি প্রকশ্যে এনেছেন ছবির পরিচালক কবীর।
rnrn
সম্প্রতি এক সাক্ষাৎকারে এই ছবির অভিনেতা নির্বাচন প্রসঙ্গে কবীর বলেছেন, ‘তখন ওদের সবে বিচ্ছেদ হয়েছে এবং একে অপরের সঙ্গে ওরা খুব বেশি স্বচ্ছন্দ ছিলেন না।’
rnrn
পরবর্তী সময়ে ছবির সিকুয়েলের সময় সালমানের কাছে প্রশ্ন রাখা হয়, জ়োয়া চরিত্রটি নিয়ে কোনো আলাদা ছবি তৈরি হলে তার মত কী?
rnrn
উত্তরে ভাইজান বলেন, ‘হতেই পারে। কিন্তু জ়োয়া তো টাইগারকে ছাড়া অসম্পূর্ণ! তাই পুরো ছবিতে না থাকলেও ছবির ক্লাইম্যাক্সে কিন্তু জ়োয়াকে রক্ষা করতে টাইগারকে আসতেই হবে।’
rnrn
টাইগার সিরিজ়ের এখন পর্যন্ত তিনটি ছবি তৈরি হয়েছে। ২০১২ সালে মুক্তি পায় সিরিজ়ের প্রথম ছবি ‘এক থা টাইগার’। পাঁচ বছর পর মুক্তি পায় ‘টাইগার জ়িন্দা হ্যায়’। গত বছর ১২ নভেম্বর মুক্তি পায় সিরিজ়ের শেষতম ছবি ‘টাইগার ৩’।
বিনোদন ডেস্ক





