
বলিউড ছবিতে অজস্র চুম্বন দৃশ্যে অভিনয় করে ‘সিরিয়াল কিসার’ আখ্যা পেয়েছেন ইমরান হাশমি। ২০০৬ সাল থেকে পারভিন সাহানির সঙ্গে সুখী দাম্পত্য উপভোগ করছেন অভিনেতা। এক পুত্রসন্তান রয়েছে তাদের। প্রায় ১৭ বছরের দাম্পত্য।
rnrn
বিতর্ক হলেও এতগুলো বছর সুখেই সংসার করছিলেন তারা। কিন্তু হঠাৎই ইমরান জানালেন স্ত্রী নাকি হুমকি দিচ্ছেন বিবাহবিচ্ছেদের।
rnrn
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, তার স্ত্রী নাকি প্রায় দিনই বিয়ে ভাঙার হুমকি দেন। কারণটাও নিজেই জানিয়েছেন।
rnrn
ইমরানের কথায়, ‘আসলে গোটা পরিবারের থেকে আমার খাদ্যাভ্যাস একেবারে আলাদা। কারণ আমি শরীর স্বাস্থ্যের জন্য দুই বছরে একবার খাদ্যাভ্যাসের বদল করি। সেই দুই বছর আমার মধ্যাহ্নভোজ ও নৈশভোজের কোনো নড়চড় হয়নি। সেটা ওর জন্য বিরক্তির বিষয়।’
rnrn
কিন্তু কী এমন খান ইমরান যে স্ত্রীর গঞ্জনা সহ্য করতে হয় তাকে। ইমরান বলেন, ‘অ্যাভোকার্ডো সালাদের সঙ্গে ছোলা ও লেটুস পাতা থাকে। তার পর একটু মুরগির কিমা। কারণ এটা সহজপাচ্য তাই। আর অল্প রাঙা আলু।’
rnrn
ইমরান জানান, তার এই খাবারের তালিকা ভীষণ গড়পত্তা। তবু অভিনেতাদের শরীর ফিট রাখতে এমন অনেক ত্যাগই করতে হয় বলেও মানেন তিনি।
বিনোদন ডেস্ক





