
কয়েক দিন আগে ইনস্টাগ্রাম পোস্টে মা হতে যাওয়ার ঘোষণা দিয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরে প্রথম সন্তানের জন্ম দেবেন তিনি। এই পোস্টে দীপিকা সন্তান জন্মের সময়ও উল্লেখ করেছেন। এমনকি অনাগত সন্তানের নামও নাকি ঠিক করে ফেলেছেন দীপিকা-রণবীর।
rnrn
এরই মধ্যে দীপিকা ও রণবীর উড়ে যান জামনগর। মুকেশ আম্বানীর ছোট ছেলে অনন্ত আম্বানী এবং রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহের অনুষ্ঠানে। সুখবর দেওয়ার পর প্রথম প্রকাশ্যে দেখা গিয়েছিল হবু বাবা-মাকে।
rnrn
শুক্রবার রাতে জামনগরে বসেই দীপিকার সঙ্গে একটি ছবি পোস্ট করেন রণবীর। বিশেষ কিছু লেখেননি। শুধু দীপিকাকে ট্যাগ করে পাশে তিনটি ভালোবাসার চিহ্ন দিয়েছেন। ছবিতে একে-অপরের দিকে একদৃষ্টে চেয়ে আছেন। দুজনের মুখেই প্রাণখোলা হাসির ঝলক। শব্দ খরচ করে কিছু না লিখলেও এই ছবিটাই অনেক কিছু বলে দিচ্ছে। দীপিকা ও রণবীর দুজনেই বাচ্চাদের ভালোবাসেন। সন্তানের তো নামও ঠিক করে রেখেছেন রণবীর।
rnrn
ছেলে হলে নাকি নাম রাখবেন শৌর্যবীর সিং। এক সাক্ষাৎকারে নিজেই সে কথা বলেছিলেন। তবে রণবীর নাকি বরাবরই চেয়ে এসেছেন, দীপিকার মতো একটি ফুটফুটে কন্যাসন্তান আসুক ঘরে।
rnrn
এ প্রসঙ্গে রণবীর মজা করেই একবার বলেছিলেন, ‘আমার বিয়ে হয়েছে ২-৩ বছর হলো। সন্তানও আসবে। তবে আমি চাই দীপিকার মতো একটা মেয়ে হোক আমাদের। আমি তো রোজ দীপিকার ছোটবেলার ছবি দেখি। দীপিকাকে পেয়েছি, এবার মেয়ের বাবা হলে আমার জীবন সম্পূর্ণ হবে।’
বিনোদন ডেস্ক





