Home / Entertainment / অবশেষে জানা গেল সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের আদ্যোপান্ত

অবশেষে জানা গেল সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের আদ্যোপান্ত

আথিয়া-কেএল রাহুলের বিয়ের রেশ কাটতে না কাটতেই বলিউডের তারকা জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির বিয়ে নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গেল।

rnrn

৬ ফেব্রুয়ারি তারা গাঁটছড়া বাঁধবেন বলেই শোনা যাচ্ছে। তার আগের দুদিন মেহেন্দি, সঙ্গীত, ইত্যাদি অনুষ্ঠিত হবে। বেশ কয়েক বছর প্রেম করার পর ফেব্রুয়ারিতেই সাতপাকে বাঁধা পড়বেন তারা। দেখুন কোথায় কবে বসছে বিয়ের আসর।

rnrn

মাঘ মাসে আবারো সানাই বাজল বলিউডে।এই ইন্ডাস্ট্রির অন্যতম চর্চিত জুটি বিয়ে করতে চলেছেন যে! রাজস্থানের জয়সালমীরে বসছে কিয়ারা-সিদ্ধার্থের বিয়ের আসর। শোনা যাচ্ছে, আগামী ৪-৬ তারিখ এই বিয়ের অনুষ্ঠান চলবে।

rnrn

বেশ কয়েক বছর ধরে প্রেম করার পর অবশেষে তারা গাঁটছড়া বাঁধতে চলেছেন। যদিও এখনো পর্যন্ত এই তারকা জুটি কেউই মুখ খোলেননি। যথেষ্ট গোপনীয়তা বজায় রেখেছেন তারা। কিন্তু তবুও ফাঁস হয়ে গেল তাদের বিয়ের ভেন্যু।

rnrn

চলতি সপ্তাহের প্রথম দিকে কিয়ারাকে মণীশ মালহোত্রার বাড়িতে যেতে দেখা যায়, কানাঘুষোয় শোনা যায় বিয়ের লেহেঙ্গার ফিটিং করাতে গিয়েছিলেন তিনি। অন্যদিকে সিদ্ধার্থকে আবার দিল্লিতে যেতে দেখা গেছে। ফলে সব মিলিয়ে এটা স্পষ্ট, বাইরে মুখে কুলুপ আঁটলেও ভেতর ভেতর জোরালভাবে চলছে বিয়ের প্রস্তুতি।

rnrn

জানা গেছে, জয়সালমীরের সূর্যগড় গোটেলে আগামী ৪-৫ ফেব্রুয়ারি এই বিয়ের বাসর বসবে। এই হোটেলটিকে দ্য গেটওয়ে টু দ্য থর ডেজার্ট বলা হয়ে থাকে। এখানে ৮৩টি রুম আছে। দুটি বাগানসহ একটা বড় উঠোন আছে। ২০২১ সালে এমনই এক দুর্দান্ত হোটেলে গাঁটছড়া বেঁধেছিলেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ।

rnrn

তাদের কাছের বন্ধু এবং আত্মীয়রা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলেই শোনা যাচ্ছে। মনে করা হচ্ছে, কিছু অতিথি সোজাসুজি ব্যক্তিগত গাড়ি নিয়ে ভেন্যুতে হাজির হবেন। কাউকে আবার বিমানবন্দরেই দেখা যাবে। আপাতত সবটা মিলিয়ে এই বহু প্রতীক্ষিত বিয়ে দেখার জন্য সবাই অপেক্ষা করছেন।

rnrn

২০২০ সালে মুক্তি পায় সিদ্ধার্থ-কিয়ারা অভিনীত শেরশাহ ছবিটি। এটি মহামারির সময় অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছিল।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *