Home / Entertainment / ওটিটিতে শীর্ষে অভিনেত্রী তাসনিয়া ফারিণ

ওটিটিতে শীর্ষে অভিনেত্রী তাসনিয়া ফারিণ

এ সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী তাসনিয়া ফারিণ। অভিনয়ে নৈপুণ্যতার কারণে দর্শক মহলে বেশ প্রশংসিত। শুধু বাংলাদেশ নয়, ভারতের কলকাতায়ও তার জনপ্রিয়তা রয়েছে। টিভি নাটক ওটিটি প্ল্যাটফর্মে কাজ করার পাশাপাশি সিনেমায়ও পা দিয়েছেন তিনি। 

rnrn

গত ২২ ফেব্রুয়ারি চরকিতে মুক্তি পেয়েছে ফারিণ অভিনীত ‘কাছের মানুষ দূরে থুইয়া’। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দেশীয় ওটিটি প্ল্যাটফর্মে যেসব ওয়েব সিরিজ, ওয়েব ফিল্ম মুক্তি পেয়েছে তার মধ্যে হাতেগোনা দু’একটি দর্শকের আলোচনায় ছিল। এরমধ্যে কাজল আরেফিন অমি নির্মিত প্রথম ওয়েবফিল্ম ‘অসময়’ ও শিহাব শাহীন পরিচালিত ‘কাছের মানুষ দূরে থুইয়া’ সবচেয়ে বেশি সাড়া ফেলেছে। 

rnrn

এ দুই ওয়েবফিল্মে প্রধান নারী চরিত্রের অভিনেত্রী তাসনিয়া ফারিণ। দুটি ফিল্মে অভিনয় করেই দর্শকদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় অসংখ্য মানুষের প্রশংসা কুড়িয়েছেন।

rnrn

তাসনিয়া ফারিণ অভিনীত ‘অসময়’ নতুন বছরে গত ১৮ জানুয়ারি বঙ্গ-তে মুক্তি পেয়েছিল। এ ওয়েবফিল্মে মূল চরিত্র উর্বির ভূমিকায় অভিনয় করেছেন তিনি। সেখানে আরও অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন, ইরেশ জাকের, রুনা খান। 

rnrn

পাশাপাশি এই ওয়েবফিল্মে আছেন ইন্তেখাব দিনার, আবদুল্লাহ রানা, শাহেদ আলী, শাশ্বত দত্ত, শিমুল শর্মা, লামীমা লাম, ইসরাত জাহিন আহমেদ, সুমন পাটোয়ারী, জিয়াউল হক পলাশসহ অনেকেই।

rnrn

এছাড়া ২২ ফেব্রুয়ারি চরকিতে মুক্তি পেয়েছে ফারিণ অভিনীত ‘কাছের মানুষ দূরে থুইয়া’। ‘মিনিস্ট্রি অব লাভ’ এর দ্বিতীয় সিনেমা এটি। এতে ফারিণের বিপরীতে অভিনয় করেছেন প্রীতম হাসান। আরও অভিনয় করেছেন রূপন্তী আকিদ, সমাপ্তি মাশুক, খলিলুর রহমান কাদেরী, শিরিন আলম, শুভজিৎ ভৌমিক ও শাহীন শাহনেওয়াজসহ অনেকেই।

rnrn

টিভি নাটক ওটিটি প্ল্যাটফর্মে কাজ করার পাশাপাশি সিনেমাতেও অভিনয় করেছেন ফারিণ। ওটিটিতে তার কাজ দেখে কলকাতার একাধিক নির্মাতা তাকে সিনেমায় কাজ করার প্রস্তাব দেন। এরই মধ্যে সেখানে ‘আরও এক পৃথিবী’ নামের একটি সিনেমায় কাজও করেন অভিনেত্রী। এটি নির্মাণ করেছেন অতনু ঘোষ। গত ৩ ফেব্রুয়ারি কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। 

বিনোদন ডেস্ক 

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *