Home / Entertainment / ১৭৪ ধারার কথা বলে কটাক্ষের শিকার এমপি নুসরাত

১৭৪ ধারার কথা বলে কটাক্ষের শিকার এমপি নুসরাত

সন্দেশখালিতে ‘১৭৪ ধারা’ আছে বলে কটাক্ষের শিকার হয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের বসিরহাটের সংসদ সদস্য ও অভিনেত্রী নুসরাত জাহান। মঙ্গলবার সন্দেশখালি নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এমনটাই বলেছেন তিনি, যা নিয়ে শুরু হয়েছে ঠাট্টা-তামাশা। 

rnrn

নুসরাত বলেছেন, ‘আমি বেশি দিন ক্যামেরা থেকে লুকিয়ে থাকতে পারি না। কারণ আমি কিছু ভুল করিনি। প্রতি দিন আমি ক্যামেরার মুখোমুখি হচ্ছি, এমন নয় যে আমি এর থেকে দূরে আছি। আমি এ বিষয়ে ইতোমধ্যে আমার মনে কথা বলেছি। আমি সবসময় দলের নির্দেশ মেনে চলি। রাজ্য সরকার প্রতিদিন সাহায্য পাঠাচ্ছে সন্দেশখালির স্থানীয় বাসিন্দাদের কাছে, যা যা দরকার তাই করা হচ্ছে। সাত দিনের মধ্যে লোকটিকে ধরতে বলেছেন হাইকোর্ট। রাজ্য সরকার যা যা দরকার তাই করছে। স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছি।’ 

rnrn

আসন্ন লোকসভা নির্বাচনে নুসরাত আর প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা তা নিয়ে দোলাচল রয়েছে। কিন্তু তার এতদিনের লোকসভা কেন্দ্র উত্তপ্ত সন্দেশখালিতে না যাওয়া প্রসঙ্গে এর পরেই তিনি বলেন, ‘আমি বুঝতে পারছি না আমার এলাকায় না যাওয়া নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে কেন? কিছু পরিস্থিতি এমন রয়ে গেছে। সেখানে ১৭৪ ধারা আছে। আমি সেখানে গেলে সঙ্গে পাঁচজনকে নিয়ে যাব এবং এটা আইনশৃঙ্খলার বিরোধী হবে। আমি এমন কিছু করব না যা আইনশৃঙ্খলার বিরোধী হয়। মনে রাখবেন আমরা আইনশৃঙ্খলার ওপরে নই। আমাদের প্রশাসনের ওপর আস্থা রাখতে হবে। জনগণ ন্যায়বিচার পাবে।’

rnrn

নুসরাতের এমন কথা প্রকাশ্যে আসতেই তার বক্তব্য নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে কটাক্ষ করেন বিজেপি নেতা অনুপম হাজরা। তির্যক মন্তব্য করে তিনি লেখেন, এত পড়াশোনা করলাম, পিএইচডি করলাম, ‘১৪৪ ধারা’ অব্দি বুঝতে পারলাম… কিন্তু ‘১৭৪ ধারা’টা আজও আমার কাছে অজানাই রয়ে গেল। 

rnrn

মঙ্গলবার নুসরাতের ‘১৭৪ ধারা’ মন্তব্যের পর অস্বস্তিতে পড়েছে শাসক দলও। তবে এখন আর সন্দেশখালির সব গ্রামে ১৪৪ ধারা বলবৎ নেই বলেই প্রশাসন সূত্রের খবর। দুটি গ্রামের কিছু জায়গায় প্রশাসনিক কাজের জন্যই ১৪৪ ধারা জারি রয়েছে।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *