Home / Entertainment / বিচ্ছেদের গুঞ্জন, বিবাহবার্ষিকীতেও আলাদা নীল-তৃণা!

বিচ্ছেদের গুঞ্জন, বিবাহবার্ষিকীতেও আলাদা নীল-তৃণা!

টালিপাড়ার মিষ্টি জুটি তৃণা সাহা-নীল ভট্টাচার্য। কিছু দিন ধরেই তাদের সংসারে ভাঙনের গুঞ্জন। গত ২১ জানুয়ারি ছিল তৃণার জন্মদিন। প্রতি বছর তৃণার জন্মদিনে বেশ বড়সড় আয়োজনই দেখা গেছে। কিন্তু এই জন্মদিনটা তৃণাকে দেখা গেল শুটিং সেটে উদ্যাপন করতে। 

rnrn

এ ছাড়া শাহরুখ অনুরাগী তৃণাকে ছাড়াই 'পাঠান' সিনেমা দেখতে যান নীল। তবে অভিনেতা জানান তৃণা অসুস্থ। সে কারণেই একসঙ্গে 'পাঠান' দর্শনটা সম্ভব হয়নি। এর মাত্র তিন দিন পর ‘তৃণা-নীল’ জুটির তিন বছরের বিবাহবার্ষিকী। তবে তৃণা জানান, এ বিবাহবার্ষিকীতে আলাদা আলাদা থাকছেন তারা।

rnrn

গত বছরও বিয়ের জন্মদিনটা ধুমধাম করেই পালন করেন এই তারকা জুটি। শহর থেকে দূরে বন্ধুবান্ধবদের সঙ্গে সেলিব্রেশনে মাতেন তারা। কিন্তু বছর ঘুরতে না ঘুরতে এ সম্পূর্ণ বিপরীত ছবি। 

rnrn

তবে গুঞ্জনকে পাত্তা না দিয়ে তৃণা বলেন, ‘আমার দুজনেই কাজের বিষয়ে কোনো ঢিলেমি পছন্দ করি না। তাই এবার বিবাহবার্ষিকীটা আলাদাই কাটবে, কিন্তু ভিডিওকলে আছে।’ 

rnrn

তৃণার নতুন সিরিয়াল ‘বালিঝ়ড়’ শুরু হবে ৬ ফেব্রুয়ারি থেকে। এ মুহূর্তে সেটি নিয়ে ব্যস্ত তিনি। অন্যদিকে কাজের কারণেই শহর থেকে দূরে থাকতে হবে নীলকে।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *