
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে এবারও চমক থাকছে।দীর্ঘ আইনি লড়াইয়ে সমিতির সাধারণ সম্পাদক পদ ফিরে পাওয়া নিপূণ আক্তার এবারও একই পদে প্রার্থী হচ্ছেন। তবে তার সভাপতি ইলিয়াস কাঞ্চন এবার ভোট করবেন না।তাই নিপুণের প্যানেলের শীর্ষ পদে কে ভোট করবেন সেটি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে সবার মধ্যে।
rnrn
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৫ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন আগামী এপ্রিলে। নির্বাচনি মাঠে নামার আগে দল গোছাতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা।
rnrn
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় দুই অভিনেতা ডিপজল ও মিশা সওদাগর এক প্যানেলে নির্বাচন করবেন বলে শোনা যাচ্ছে।
rnrn
মিশা সভাপতি পদে ছিলেন এর আগে। আর ডিপজল সহ সভাপতি।
rnrn
এই প্যানেলে দুজনই সিনিয়র। তাই সভাপতি পদে কে প্রার্থী হবেন সেটি নিয়ে চলছে কানাঘুষা।
rnrn
এ বিষয়ে ডিপজলের ভাষ্য, মিশা যদি সভাপতি প্রার্থী হতে চান আমার কোনো আপত্তি নেই, আবার আমিও যদি সভাপতি হই—এতে তার কোনো আপত্তি নেই। এখন দেখা যাক, কে কোন প্রার্থী হই।’
rnrn
অন্যদিকে, মিশা-ডিপজল প্যানেলের বিপক্ষে দাঁড়াতে পারেন শিল্পী সমিতির বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক চিত্রনায়িকা নিপুণ আক্তার। নির্বাচনি প্যানেল গঠনে ব্যস্ত সময় পার করছেন তিনি।
rnrn
এক্ষেত্রে নিপুণের প্যানেলে থাকতে পারে চমক। কারণ, গতবার তার প্যানেল থেকে সভাপতি পদে নির্বাচন করেছিলেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। তবে, এবারের নির্বাচনে আর দাঁড়াবেন না তিনি।
rnrn
ফলে কাঞ্চনের পরিবর্তে নতুন কোনো মুখের সন্ধানেই আছেন এই অভিনেত্রী।
rnrn
এ বিষয়ে নিপুণ বলেন, ‘সাধারণ সম্পাদক পদে আমি থাকছি। তবে, ইলিয়াস কাঞ্চন ভাই এবার প্রার্থী হচ্ছেন না। সভাপতি পদে নতুন কেউ আসছেন।’
rnrn
চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৫ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন হবে চলতি বছরের ১৯ এপ্রিল। এই নির্বাচনে কে আসছেন নিপুণের সঙ্গে, সে বিষয়টি খোলাসা করেননি এই অভিনেত্রী।
rnrn
তবে, চলচ্চিত্র পাড়ায় গুঞ্জন, নিপুণের প্যানেলে সভাপতি পদে দেখা যেতে পারে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানকে। এর আগেও ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত টানা তিনবার সভাপতি পদে নির্বাচিত হয়েছিলেন তিনি।
বিনোদন ডেস্ক





