Home / Entertainment / ভ্যালেন্টাইনে একসঙ্গে জোভান ও তটিনী

ভ্যালেন্টাইনে একসঙ্গে জোভান ও তটিনী

ভালোবাসা দিবসকে কেন্দ্র করে নির্মিত একটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন জোভান ও তটিনী। নাটকের নাম ‘একটাই তুমি’। এটি পরিচালনা করেছেন মাশরিকুল আলম।

rnrn

নাটকের গল্পে দেখা যাবে, অফিস থেকে ফিরতেই আয়ান অবাক। বাসায় কেমন যেন উৎসব উৎসব ভাব। গুরুগম্ভীর বাবাকে এর কারণ জিজ্ঞাসা করলে, ঠিকঠাক উত্তর পায় না। বাবাকে এড়িয়ে মায়ের কাছে যায় আয়ান, পাশে বসা ছোট বোন। আয়ান বোঝার চেষ্টা করে ঘরে এমন উৎসবমুখর পরিবেশের হেতু।

rnrn

নাটকে আয়ান চরিত্রে ফারহান আহমেদ জোভান। তার প্রেমিকা নীলা চরিত্রে অভিনয় করেছেন সময়ের অন্যতম জনপ্রিয় মুখ তটিনী।

rnrn

এতে অভিনয় প্রসঙ্গে জোভান বলেন, ‘পারিবারিক আবহে অন্যরকম একটি মিষ্টি প্রেমের গল্প এটি। এমন নিখাদ প্রেমের গল্প সচরাচর দেখা যায় না। আশা করি দর্শকরা বিনোদিত হবেন।’

rnrn

তটিনী বলেন, ‘জোভান ভাইয়ের সঙ্গে কাজটা বেশ দারুন হয়েছে।’

rnrn

নাটকটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, মিলি বাশার, সমু চৌধুরী, সবুজ সানী প্রমুখ। এটি শিগগিরই সিএমভি’র ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে বলে জানা গেছে।

আনন্দনগর প্রতিবেদক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *