Home / Entertainment / শাকিব খানের ৩ মিনিটের ফাইটে খরচ ৭০ লাখ

শাকিব খানের ৩ মিনিটের ফাইটে খরচ ৭০ লাখ

ঢাকাই সিনেমার শীর্ষনায়ক শাকিব খান যুক্তরাষ্ট্রে গেছেন ‘রাজকুমার’ সিনেমার শুটিংয়ের জন্য। ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি পাবে।

rnrn

এ সিনেমার তিন মিনিটের একটি ফাইটের দৃশ্যের জন্য ৭০ লাখ টাকা খরচ হয়েছে বলে জানা গেছে।

rnrn

সিনেমাটির পরিচালক হিমেল আশরাফ বলেন, আমরা ‘রাজকুমার’ সিনেমার ফাইটে যে বাজেট খরচ করেছি সেই টাকাতে আমাদের এখানে অনেক সিনেমা নির্মিত হয়। ফাইট আর গানে আমরা কোনো কমতি রাখতে চাই না। আমেরিকার বিভিন্ন রাজ্যে দুই সপ্তাহ ধরে শুটিং করব, যেসব লোকেশনে শুটিং হবে, সেগুলো বাংলাদেশি সিনেমায় আগে কখনো দেখা যায়নি। 

rnrn

গত বছরের ডিসেম্বরে ‘রাজকুমার’ সিনেমার শুটিং শুরু হয়। সিনেমাটির নায়িকা মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। শাকিব খানের বাবার চরিত্রে অভিনয় করছেন তারিক আনাম খান। সিনেমাটির প্রযোজক আরশাদ আদনান।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *