Home / Entertainment / নতুন সিনেমা দিয়ে শিলার বর্ষবরণ প্রস্তুতি

নতুন সিনেমা দিয়ে শিলার বর্ষবরণ প্রস্তুতি

নিজের অভিনীত নতুন সিনেমা দিয়ে নতুন বছর বরণ করার প্রস্তুতি শুরু করেছেন এ সময়ের চিত্রনায়িকা শিরীন শিলা। বছরের তৃতীয় সপ্তাহে অর্থাৎ ১৯ জানুয়ারি মুক্তি পাবে তার অভিনীত মেহেদী হাসান পরিচালিত সিনেমা ‘শেষ বাজি’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন সাইমন সাদিক। সিনেমাটি প্রসঙ্গে শিরীন শিলা বলেন, ‘এটি এত চমৎকার গল্পের একটি সিনেমা যে, মুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।

rnrn

আমি এখন পর্যন্ত যতগুলো সিনেমায় অভিনয় করেছি তার মধ্যে এতে আমার চরিত্রটি একেবারেই ব্যতিক্রম। শুধু তাই নয়, চরিত্রটির প্রতি আমি এতটাই মগ্ন ছিলাম, আমার মনে আছে বারবার মনে হচ্ছিল চরিত্রটিই হয়ে উঠেছি আমি।

rnrn

যে কারণে সিনেমাটি পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’ এদিকে শিলা অভিনীত মুক্তির অপেক্ষায় আছে চন্দন চৌধুরী পরিচালিত ‘২৪.৩-এর রাত’ নামে আরও একটি সিনেমা। এতে তাকে একজন লেখিকার চরিত্রে দেখা যাবে। এটিও শিগ্গির মুক্তি পাবে বলে জানা গেছে।

rnrn

 

আনন্দনগর প্রতিবেদক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *