
দর্শকপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নতুন একটি পর্ব ধারণ করা হলো চায়ের রাজধানীখ্যাত মৌলভীবাজার কমলগঞ্জে অবস্থিত কুরমা চা বাগান আবৃত মাঠে। অনুষ্ঠানটি ধারণ করা হয় ১৫ ডিসেম্বর।
rnrn
প্রযোজনা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন জানিয়েছে, এবারের পর্বে মৌলভীবাজারের সন্তান কণ্ঠশিল্পী সেলিম চৌধুরী ও সিলেটের সন্তান তসিবা আঞ্চলিক ভাষায় একটি ভিন্নরকম প্রেমের গানে কণ্ঠ দিয়েছেন। গানটির কথা লিখেছেন রামাচরণ, সুর করেছেন আকাশ মাহমুদ।
rnrn
এছাড়া মনিরুজ্জামান পলাশের কথায়, হানিফ সংকেতের সুরে এবং মেহেদির সংগীতায়োজনে একটি গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন স্থানীয় শতাধিক নৃত্যশিল্পী। নাচটির কোরিওগ্রাফি করেছেন খাজা সালাউদ্দিন ঝন্টু, কণ্ঠ দিয়েছেন পুলক, তানজিনা রুমা, মোমিন বিশ্বাস ও নোশিন তাবাসসুম স্মরণ।
rnদর্শকপর্বের প্রশ্নোত্তরও ছিল মৌলভীবাজারকে ঘিরেই। যথারীতি এবারের পর্বেও রয়েছে কয়েকটি প্রতিবেদন।
rnrn
এগুলো হলো মৌলভীবাজারের ওপর একটি তথ্যভিত্তিক প্রতিবেদন, ব্যতিক্রমী পলিথিনের হাটের ওপর জনসচেতনতামূলক প্রতিবেদন ও একজন আদর্শ মায়ের হৃদয়ছোঁয়া স্বপ্নের গল্প, মুক্তিযুদ্ধের তথ্যচিত্র ও স্মারক সংগ্রাহক হিসাবে পরিচিত শ্রীমঙ্গলের বিকুল চক্রবর্তীর কার্যক্রম নিয়ে প্রতিবেদন। এবারের বিদেশি প্রতিবেদন পর্বে রয়েছে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অবস্থিত ‘এন সিউল টাওয়ার’-এর বিস্তারিত তথ্য।
rnrn
যথারীতি সমসাময়িক বিভিন্ন প্রসঙ্গ নিয়ে রয়েছে নানি-নাতির কথার মাতামাতি। এছাড়া নিয়মিত অন্যান্য পর্বসহ রয়েছে বিভিন্ন সমসাময়িক ঘটনা নিয়ে বেশ কিছু নাট্যাংশ।
rnrn
বরাবরের মতো ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। এটি বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে ২৯ ডিসেম্বর রাত ৮টার বাংলা সংবাদের প্রচার হবে।
আনন্দনগর প্রতিবেদক





