Home / Entertainment / বিজয় দিবসে জোভান-ফারিণের ‘প্রেম ৭১’

বিজয় দিবসে জোভান-ফারিণের ‘প্রেম ৭১’

বিজয় দিবসের গল্প নিয়ে পর্দায় আসছেন অভিনেতা জোভান ও অভিনেত্রী তাসনিয়া ফারিন। শাহজাহান সৌরভের রচনায় এটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। বিজয় দিবস উপলক্ষ্যে শনিবার রাত ৮টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে টেলিফিল্মটি।

rnrn

গল্পটির সময় ১৯৭১। মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেছে। গ্রামের মানুষ দলে দলে বসতভিটা ছেড়ে পালাচ্ছে। বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বীরা প্রাণভয়ে পাড়ি জমাচ্ছেন সীমান্তের ওপারে। ফারিণও তার বাবার সঙ্গে দেশছাড়ার জন্য বেরিয়েছেন। হিন্দু ধর্মাবলম্বী হওয়া সত্ত্বেও পাকবাহিনীর হাত থেকে রক্ষার জন্য ফারিণের বাবা মাথায় টুপি পরেছেন। যাওয়ার পথে জোভানের সামনে পড়েন তারা। জোভান পীর বংশের ছেলে। সবসময় পাঞ্জাবি-টুপি পরে থাকেন। ফারিণকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকেন তিনি। জোভানের মা খুব কট্টর ধার্মিক। ধর্মের দোহাই দিয়ে তিনি পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছেন। তাদের এলাকায় আসা পাকবাহিনীর সেবায় তিনি নিবেদিত। ছেলে জোভানকেও তিনি তার মতো করে চলতে কড়াকড়ি আরোপ করেন। কিন্তু ছেলে তার সব কিছু মেনে নিতে নারাজ।

rnrn

এদিকে পথ চলতে চলতে ক্লান্ত হয়ে রাতে এক ভাঙা বাড়িতে আশ্রয় নেন ফারিন ও তার বাবা। প্রিয় মাতৃভূমি ছেড়ে যেতে মন চায় না ফারিণের। সকালে কলপাড়ে পানি আনতে গেলে আবার জোভানের মুখোমুখি হন তিনি। জোভান তার প্রেমে পড়ে যায়। ফারিণও একটা আকর্ষণবোধ করেন। কিন্তু তিনি জানেন ধর্মীয় কারণে তাদের সম্পর্ক সম্ভব নয়। তাই জোভানকে ফিরিয়ে দিতে চান। জোভান তাকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠেন। বিষয়টি বুঝতে পেরে তার মা একরাতে পাকবাহিনীকে সঙ্গে নিয়ে ফারিণদের বাড়িতে যান। এর পর কী হয় তাদের পরিণতি— দেখা যাবে টেলিফিল্ম ‘প্রেম ৭১’-এ।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *