Home / Entertainment / ঐশ্বরিয়ার সঙ্গে বিচ্ছেদ গুঞ্জনের মধ্যেই অভিষেকের নতুন শুরু

ঐশ্বরিয়ার সঙ্গে বিচ্ছেদ গুঞ্জনের মধ্যেই অভিষেকের নতুন শুরু

বলিউডের তারকা দম্পতি ঐশ্বরিয়া রাই ও অভিষেক বচ্চন। বিয়ের পর বহুবার তাদের সংসার ভাঙার গুঞ্জন প্রকাশ পেয়েছে। তবে সেই গুঞ্জন নিয়ে কোনো কথা বলেননি বচ্চন পরিবারের কেউ। 

rnrn

তবে কর্মক্ষেত্রে স্ত্রীর পদচিহ্ন অনুসরণ করছেন বচ্চনপুত্র। বিভিন্ন সূত্রের খবর, এবার তামিল সিনেমায় অভিনয় করতে চলেছেন অভিষেক। বিচ্ছেদ গুঞ্জনের মধ্যেই এই খবর চাউর হলো।

rnrn

ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়, জয়রাম রবিব সুপারহিট তামিল ছবি ‘থানি ওরুভান’-এর সিকুয়েলে খলনায়কের চরিত্রে অভিনয় করবেন অভিষেক। ২০১৫ সালে মুক্তি পেয়েছিল ‘থানি ওরুভান’। এখন সেটির সিকুয়েল আসছে। এই ছবিতে ভিলেন হিসাবে দর্শক দেখেছিল অরবিন্দ স্বামীকে। সিদ্ধার্থ অভিমন্যুর ভূমিকায় অরবিন্দ স্বামীর দুর্ধর্ষ অভিনয়ই এই ছবিতে অন্য মাত্রা দিয়েছিল। কিন্তু ছবির সিকুয়েলে আর থাকছেন না অরবিন্দ। 

rnrn

মোহন রাজা পরিচালিত এই ছবিতে জয়রাম রবির নায়িকার চরিত্রে অবশ্যই ফিরবেন নয়নতারা। এই ছবি অতি চেনা বাঙালি দর্শকদের কারণ ২০১৭ সালে ‘থানি ওরুভান’-এর বাংলা রিমেক তৈরি হয়েছিল ‘ওয়ান’ নামে। যে ছবিতে মেডিসিন মাফিয়া তথা বিজ্ঞানী সিদ্ধার্থ অভিমন্যুর চরিত্রটিতে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং জয়রাম রবি অভিনীত পুলিশ অফিসারের ভূমিকায় দেখা মিলেছিল যশ দাশগুপ্তের। 

rnrn

তামিল ছবির হাত ধরেই ক্যারিয়ার শুরু করেছিলেন ঐশ্বর্য। সম্প্রতি মণি রত্নমের ‘পোন্নিয়ান সেলভান’-এর দুটি ভাগে অভিনয় করেছেন তিনি। সব কিছু ঠিক থাকলে এবার তামিল ইন্ডাস্ট্রিতে পা রাখছেন অভিষেক। বলিউডে ইতোমধ্যে ২৩ বছর পার করে ফেলেছেন বচ্চনপুত্র। তবে হিন্দি ছবির বাইরে সেভাবে তাকে পায়নি দর্শক। 

rnrn

চলতি বছর বক্স অফিসে অভিষেকের একমাত্র রিলিজ ছিল ‘ঘুমর’। এ ছাড়া অজয় দেবগনের ‘ভোলা’য় ক্যামিও চরিত্র করেছেন বচ্চনপুত্র। অন্যদিকে ভোলার শেষ দৃশ্যে ভিলেন হিসাবে দেখানো হয়েছিল অভিষেককে। 

rnrn

প্রসঙ্গত, ২০০৭ সালে অভিষেককে বিয়ে করেন ঐশ্বর্য। বিয়ের পর থেকে শ্বশুর-শাশুড়ির সঙ্গে এক বাড়িতেই সংসার করেছেন তিনি। দেখতে দেখতে ১৬ বছরের দাম্পত্য কাটিয়ে ফেলেছেন তারা। কিন্তু গত কয়েক মাসের ঘটনার ঘনঘটার জেরেই গুঞ্জন বিয়ে ভাঙছে দুজনের।
rn 

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *