Home / Entertainment / ‘নিখোঁজ’ সানি দেওলের সন্ধান দিলেই মিলবে মোটা অংকের পুরস্কার!

‘নিখোঁজ’ সানি দেওলের সন্ধান দিলেই মিলবে মোটা অংকের পুরস্কার!

বলিউডের তারকা এমপি সানি দেওল অনেকদিন ধরেই তার নির্বাচনি এলাকায় যান না। নির্বাচিত জনপ্রতিনিধিকে না পেয়ে সানির ছবিসহ নিখোঁজ সংবাদের পোস্টার ছাপিয়েছেন পাঞ্জাবের গুরুদাসপুরের বাসিন্দারা। 

rnrn

সেই পোস্টারে লেখা আছে, সানির খোঁজ দিলে সন্ধানদাতা পাবেন নগদ ৫০ হাজার রূপি।

rnrn

বাস্তবেই এমন ঘটনা ঘটেছে হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদনে জানানো হয়েছে। 

rnrn

২০১৯ সালের লোকসভা নির্বাচনে গুরদাসপুরের বিজেপির প্রার্থী হয়ে নির্বাচন করেন সানি। কংগ্রেসের প্রতিপক্ষকে প্রায় ৮২ হাজার ভোটে হারিয়ে এমপি হন এই অভিনেতা। এরপর থেকেই নাকি নিজের নির্বাচনি এলাকায় দেখা মেলেনি সানির। 

rnrn

আর এতেই ক্ষোভ জন্মেছে এলাকাবাসীর। গুরুদাসপুর, পাঠানকোট এলাকায় দেয়ালে দেয়ালে 'সানি দেওল নিখোঁজ' লেখা পোস্টার শোভা যাচ্ছে।

rnrn

সেখানে লেখা আছে, ‘নিখোঁজ হয়ে গেছেন বিজেপি এমপি সানি, খুঁজে দিন। সন্ধান দিতে পারলে ৫০ হাজার রুপি পুরস্কার।’

rnrn

এলাকাবাসীর মতে, সানিকে নির্বাচনের পর কখনো গুরুদাসপুরে দেখা যায়নি। তাই এলাকার মানুষের দুর্দশার কথাও জানেন না তিনি।  

অনলাইন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *