Home / Entertainment / বিয়ের দ্বিতীয় বার্ষিকীতে রোমান্টিক ছবি দিয়ে যা লিখলেন ক্যাটরিনা

বিয়ের দ্বিতীয় বার্ষিকীতে রোমান্টিক ছবি দিয়ে যা লিখলেন ক্যাটরিনা

২০২১ সালের ৯ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়েন ভিকি কৌশল-ক্যাটরিনা কাইফ। তবে বিয়ের আগে থেকেই আড়ালে-আবডালে দুই বছর প্রেম করেছেন তারা। নিজেদের সম্পর্ককে ক্যামেরার ঝলকানি থেকে দূরেই রেখেছিলেন এই পাওয়ার কাপল। বিয়ের আগে কখনো নিজেদের সম্পর্কের বিষয়ে জনসমক্ষে মুখ খোলেননি ভিকি বা ক্যাটরিনা কেউ-ই।

rnrn

তবে দেখতে দেখতে বিয়ের দুই বছর পার হয়ে গেল। ৯ ডিসেম্বর দ্বিতীয় বিবাহবার্ষিকী পালন করলেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। আর এদিনই ভক্তদের সঙ্গে নিজেদের একটি ছবি ভাগ করে নিলেন ক্যাটরিনা। ভিকিও বিশেষ পিছিয়ে নেই, তিনি তাদের কাটানো নানা মুহূর্তের একটি কোলাজ ভিডিও পোস্ট করেন এদিন।

rnrn

এদিন ক্যাটরিনা তার এবং ভিকি কৌশলের একটি ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। বরকে জড়িয়ে আদুরে ভঙিমায় হাসিমুখে ছবি তুলেছেন টাইগার ৩ -এর নায়িকা। এই ছবিটা পোস্ট করে অভিনেত্রী লেখেন— 'আমার…'। সঙ্গে একাধিক সাদা হৃদয়ের ইমোজি পোস্ট করেছেন।

rnrn

অনেকেই তার এই পোস্টে মন্তব্য করেছেন। প্রিয়াংকা চোপড়া ভালোবাসার একটি ইমোজি কমেন্ট করেন বন্ধুর পোস্টে। শ্বেতা বচ্চন, জোয়া আখতারসহ আরও অনেকেই তার এই পোস্টে মন্তব্য করেছেন। 

rnrn

আগামীতে মেরি ক্রিসমাস ছবিতে দেখা যাবে ক্যাটরিনাকে। অন্যদিকে ১ ডিসেম্বর মুক্তি পেয়েছে ভিকির নতুন ছবি স্যাম বাহাদুর।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *