
‘সিংহাম’ সিনেমার তৃতীয় কিস্তি ‘সিংহাম এগেইন’র শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছে বলিউড অভিনেতা অজয় দেবগন। এ সিনেমায় আবারও ভরপুর অ্যাকশনে দেখা যাবে এ অভিনেতাকে। সেই অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়েই মারাÍক আহত হলেন অজয়।
rnrn
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সিনোর পরিচালক রোহিত শেট্টি ও তার দল ভিলে পার্লেতে শুটিং করছিলেন। তখনই একটি মারামারির দৃশ্যের শুটিং করার সময় মুখে আঘাত লাগে অজয়ের। এমনকি চোখেও আঘাত লেগেছে তার। কিন্তু আঘাতের কারণে শুটিং বন্ধ করেননি এ অভিনেতা।
rnrn
আচমকা ব্যথা পাওয়ায় শুটিংয়ের মাঝে শুধু কয়েক ঘণ্টার জন্য বিরতি নিয়েছিলেন তিনি। শুটিং সেটেই ডাক্তার এসে চিকিৎসা করেন। শুটিং শেষে হোটেলে ফিরে অজয় বুঝতে পারেন আঘাতটা মারাÍক। কিন্তু কাজের ধারাবাহিকতা নষ্ট হবে বলে সেটি প্রকাশ করেননি।
rnrn
প্রসঙ্গত সিংহামের তৃতীয় কিস্তিতে অজয়ের সঙ্গে যোগ দিয়েছেন দীপিকা পাড়–কোন। আরও দেখা যাবে রণবীর সিং ও অক্ষয় কুমারকে।
বিনোদন ডেস্ক
Leave a Reply