Home / Entertainment / সাত পাকে বাঁধা পড়লেন ‘কাভি খুশি কাভি গাম’র খুদে ‘পু’

সাত পাকে বাঁধা পড়লেন ‘কাভি খুশি কাভি গাম’র খুদে ‘পু’

২০০১ সালে মুক্তি পেয়েছিল করণ জোহর পরিচালিত ছবি ‘কাভি খুশি কাভি গাম’। এ ছবির অন্যতম জনপ্রিয় চরিত্র ‘পূ’ অর্থাৎ ‘পূজা’। এ চরিত্রের কথা উঠলেই সকলের মনে পড়ে যায় কারিনা কাপুরের গ্ল্যামারাস লুকের কথা। 

rnrn

কিন্তু কারিনার ছোটবেলার চরিত্রে যিনি অভিনয় করেছিলেন, তাকে কি কারও মনে আছে? এ চরিত্রে অভিনয় করেছিলেন মালবিকা রাজ। এখন অবশ্য তিনি ‘লেডি’। 

rnrn

পু-এর চরিত্র করার পর আর কোনও ছবিতে দেখা যায়নি তাকে। এবার নতুন জীবন শুরু করলেন সে দিনের শিশু অভিনেত্রী মালবিকা রাজ। 

rnrn

বৃহস্পতিবার গোয়ায় বিয়ের আসর বসে মালবিকার। পাত্র মুম্বাইয়ের ব্যবসায়ী। নাম প্রণব বগ্গা। সোনালি সুতোর কাজ করা লেহাঙ্গায় সেজেছিলেন মালবিকা। মানানসই শেরওয়ানি পরেছিলেন প্রণব। 

rnrn

বিয়ের পর ছবি সমাজমাধ্যমের পাতায় ছবি পোস্ট করেন মালবিকা। চলতি বছর ২৩ নভেম্বর ধুমধাম করে বাগ্দান সারেন অভিনেত্রী। তুরস্কে গিয়ে প্রাক্বিবাহ ফটোশুট করান মালবিকা। তার পরিবারও ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গেই যুক্ত। তবে কেন খুব বেশি ছবিতে অভিনয় করলেন না মালবিকা, উত্তর অজানা।

অনলাইন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *