Home / Entertainment / যে ভুলে পরিণীতির ওপর বিরক্ত অনুরাগীরা

যে ভুলে পরিণীতির ওপর বিরক্ত অনুরাগীরা

আম আদমি পার্টির সংসদ সদস্য রাঘব চাড্ডা আর বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া গত ২৪ সেপ্টেম্বর রাজস্থানের উদয়পুরের লেক প্যালেসে গাঁটছড়া বাঁধেন।
rnএই মুহূর্তে বড় পর্দা থেকে খানিকটা দূরেই রয়েছেন অভিনেত্রী। স্বামীর সঙ্গে প্রতিদিনই পোস্ট করছেন রোমান্টিক ছবি। তবে এই সবের মধ্যেই পরিণীতির ওপর বিরক্ত তার ভক্তদের একটা অংশ। কেন জানেন? 

rnrn

অনুরাগীদের মতে, বড় ভুল করে ফেলেছেন বলিউড নায়িকা। এমনিতে তার ছবি ফ্লপের সংখ্যা অনেক। এরই মধ্যে যে ছবির মধ্যে দিয়ে তিনি ঘুরে দাঁড়াতে পারতেন, সেই ছবিকেই নাকচ করে দেন অভিনেত্রী। অথচ মুক্তি পেতেই সেই ছবি ‘সুপারহিট’, প্রথম দিনেই প্রায় ৪০ কোটির ব্যবসা। সেই ছবি আর কিচ্ছু নয়, সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘অ্যানিমেল’। 

rnrn

২০২১ সালে প্রথম ওই ছবির ঘোষণা করা হয়েছিল। সে সময় জানানো হয়েছিল রণবীরের বিপরীতে দেখা যাবে পরিণীতিকেই। তবে এর কিছু দিন পরেই সেই ছবি না করার সিদ্ধান্ত নেন পরিণীতি।

rnrn

ছবিতে তার চরিত্রকে সেভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে না ভেবেই সরে আসেন নায়িকা। তার জায়গায় নেওয়া হয় দক্ষিণী তারকা রাশমিকা মান্দানাকে। ‘অ্যানিমেল’র জায়গায় পরিণীতি বেছে নেন ইমতিয়াজ আলির ছবি ‘চমকিলা’। যে ছবিতে তার বিপরীতে অভিনয়ের কথা দিলজিৎ দোসাঞ্জের। 

rnrn

এ নিয়ে পরে মুখও খুলেছিলেন রাঘবপত্নী। তিনি বলেছিলেন, ‘এ রকমটা হয়েই থাকে। জীবনের অংশ। যা ঠিক মনে হয়েছে সেটাই করেছি।’ 

rnrn

তবে ছবি মুক্তির পর পরিণীতির উদ্দেশে নেটিজেনদের প্রশ্ন , ‘এখনও কি তার সেই সিদ্ধান্তকে ঠিকই মনে করছেন তিনি’?

rnrn

একদিকে যেমন পরিণীতির ভক্তদের রাগ, অন্যদিকে ঠিক তেমনই নিন্দুকদের মতে পরিণীতি এই ছবি ছাড়েননি, বরং তাকে বাদ দেওয়া হয়েছে। প্রথমে নিয়েও নায়িকার অভিনয় নাকি পছন্দ হয়নি পরিচালক সন্দীপ রেড্ডির। আর সেই কারণেই নাকি রাশমিকাকে নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

rnrn

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস।
rn 

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *