Home / Entertainment / বিয়ের পর যা বললেন পরমব্রত

বিয়ের পর যা বললেন পরমব্রত

নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সাত পাকে বাঁধা পড়ছেন দুই বাংলার সুপরিচিত অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। বিয়ের কনে মানসিক স্বাস্থ্যকর্মী পিয়া চক্রবর্তী।

rnrn

কলকাতার ব্যস্ততম অভিনেতাদের মধ্যে একজন পরমব্রত। বাংলার পাশাপাশি তিনি হিন্দিতেও সমানতালে কাজ করেছেন। অভিনয়ের পাশাপাশি তিনি পরিচালক-প্রযোজকও বটে। পরমব্রতর ব্যক্তিজীবন নিয়ে বরাবরই সবার খুব আগ্রহ। ক্যারিয়ারের শুরু থেকেই বিভিন্ন সময় বিভিন্ন সম্পর্কে জড়িয়েছেন তিনি। অবশ্য কোনো দিনই খুব বেশি লুকোছাপা করেননি সেসব নিয়ে।

rnrn

পিয়ার আরও একটি পরিচয় তিনি জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়ের সাবেক স্ত্রী। এমনকি পরমব্রত-অনুপম দু’জনেই খুব ভালো বন্ধু ছিলেন। সে হিসেবে বন্ধুর সাবেক স্ত্রীকেই বিয়ে করলেন পরমব্রত। 

rnrn

 বিয়ের পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ত্রীর সঙ্গে বেশ কিছু ছবি প্রকাশ করেছেন অভিনেতা। যেখানে টলিউডের নতুন এই জুটিকে বেশ হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা গেছে। 

rnrn

স্ত্রীকে উদ্দেশ্য করে পরমব্রত বলেছেন, তাহলে চলো যাই, তুমি আর আমি যখন সন্ধ্যা ছড়িয়ে পড়ে আকাশে…।

rnrn

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, অনুপমের সাবেক স্ত্রী পিয়া চক্রবর্তী একজন সমাজকর্মী ও মানসিক স্বাস্থ্যকর্মী। আবার গায়িকাও। যদিও অনুপম রায়ের স্ত্রী হিসেবেই ভক্তমহলে পরিচিতি লাভ করেছিলেন। তবে ২০২১ সালে অনুপমের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর থেকেই সেই পরিচিতি বদলে যায়। 

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *