
নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সাত পাকে বাঁধা পড়ছেন দুই বাংলার সুপরিচিত অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। বিয়ের কনে মানসিক স্বাস্থ্যকর্মী পিয়া চক্রবর্তী।
rnrn
এদিকে ‘তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর…’। পরম–পিয়ার বিয়ের খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে এই গানের লাইনটি বেশি ব্যবহার করছেন নেটিজেনরা। জনপ্রিয় এই গানের লাইন ব্যবহারের কারণও খুঁজে বের করেছেন তারা।
rnrn
পিয়া চক্রবর্তী সংগীতশিল্পী অনুপম রায়ের সাবেক স্ত্রী। ডিভোর্সের দুই বছর যেতে না যেতেই পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে ঘর বাঁধছেন তিনি।
rnrn
কলকাতার ব্যস্ততম অভিনেতাদের মধ্যে একজন পরমব্রত। বাংলার পাশাপাশি তিনি হিন্দিতেও সমানতালে কাজ করেছেন। অভিনয়ের পাশাপাশি তিনি পরিচালক-
rnrn
প্রযোজকও বটে। পরমব্রতর ব্যক্তিজীবন নিয়ে বরাবরই সবার খুব আগ্রহ। ক্যারিয়ারের শুরু থেকেই বিভিন্ন সময় বিভিন্ন সম্পর্কে জড়িয়েছেন তিনি। অবশ্য কোনো দিনই খুব বেশি লুকোছাপা করেননি সেসব নিয়ে।
rnrn
বিদেশিনী চিকিৎসক ইকার সঙ্গে দীর্ঘদিন লিভ টুগেদার করেছেন বলে শোনা গেছে। আনন্দবাজার, হিন্দুস্তান টাইমসহ বিভিন্ন ভারতীয় গণমাধ্যম সূত্র এটি নিশ্চিত করেছে। একটা সময় পরম আর ইকার বিয়ের কথাও প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল। কিন্তু নেদারল্যান্ডসের নাগরিকের সঙ্গে করোনাকালেই ভেঙে যায় পরমের সম্পর্ক।
rnrn
সম্পর্ক ভেঙে যাওয়ার পর পরমব্রত তা নিয়ে খোলাখুলিই কথা বলেছিলেন। এরপর পরমের জীবনে আসেন পিয়া। সংগীতশিল্পী অনুপম রায়ের বিয়ে ভাঙার পেছনেও বারবার উঠে এসেছিল পরমব্রতর নাম। তবে পিয়ার সঙ্গে নিজের সম্পর্ককে বন্ধুত্বের বাইরে অন্য নাম দিতে চাননি পরমব্রত। বরং পিয়ার সঙ্গে সম্পর্ক তিনি শুরু থেকেই গোপন রেখেছিলেন।
rnrn
অনুপম রায়ের সঙ্গে পিয়ার ডিভোর্স হয় ২০২১ সালে। বিয়ে ভাঙার পর দুজনেই যৌথভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে তার ঘোষণা করেছিলেন। পরবর্তী সময়ে পিয়ার সঙ্গে পরমব্রতর প্রেমের কথা উঠলে তা অস্বীকার করেন তিনি।
বিনোদন ডেস্ক





