
বলিউডের প্রথম সারির দুই অভিনেত্রী ক্যাটরিনা কাইফ এবং দীপিকা পাডুকোন। পেশাগত সম্পর্কের পাশাপাশি ব্যক্তিগতভাবেও একের অপরের সঙ্গে জড়িত এ দুই তারকা অভিনেত্রী।আর সেই যোগসূত্রের কেন্দ্র রয়েছে তাদের সাবেক প্রেমিক রণবীর কাপুর।এ কারণে প্রায়ই আলোচনায় থাকেন তারা।
rnrn
সম্প্রতি সেই আলোচনা কিছুটা হাওয়া লাগিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়ানো একটি পুরোনো সাক্ষাতকার।তের বছর আগের একটি ভিডিওতে দেখা গেছে, নির্মাতা করণ জোহরের একটি প্রশ্নের উত্তরে ক্যাটরিনার পাসপোর্ট দেখতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন দীপিকা।আর এতেই আবারও নেটিজেনদের কটাক্ষের শিকার হন এই অভিনেত্রী।
rnrn
তাদের দাবি, সেসময় ক্যাটরিনাকে লজ্জা দেওয়ার চেষ্টা করেছেন দীপিকা। কেউ কেউ এটাও বলছেন, ক্যাট কোথায় ভ্রমণ করে তা জানতেই পাসপোর্ট দেখতে চেয়েছেন দীপিকা। কারণ দীপিকার সন্দেহ, তার সঙ্গে সম্পর্ক থাকাকালীনই ক্যাটরিনার সঙ্গে প্রেম করছিলেন রণবীর। পাসপোর্ট দেখে তিনি দুইয়ে দুইয়ে চার মেলানোর চেষ্টা করছিলেন।
আনন্দনগর ডেস্ক




