Home / Entertainment / হঠাৎ ২ ফ্ল্যাট বিক্রি করে দিলেন রণবীর, নেপথ্যে কী? 

হঠাৎ ২ ফ্ল্যাট বিক্রি করে দিলেন রণবীর, নেপথ্যে কী? 

দিন কয়েক ধরেই চর্চায় রয়েছে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের দাম্পত্য জীবন। ‘কফি উইথ করণ’-এর শো থেকে ঘুরে আসার পর থেকে স্ত্রী দীপিকাকে নিয়ে লাগাতার কটাক্ষ নেটপাড়ায়। প্রশ্ন উঠছে— তাদের দাম্পত্য জীবন নিয়ে। 

rnrn

এমন সময়ই হঠাৎ করে নিজের দুটি ফ্ল্যাট বিক্রি করে দিলেন রণবীর। ২০১৪ সালে মুম্বাইয়ের গোরেগাঁও এলাকার অভিজাত আবাসন প্রায় ১৩০০ স্কয়ার ফিটের একটি ফ্ল্যাট কেনেন রণবীর। যার বাজারমূল্য সেই সময় ছিল প্রায় ৪.৬৪ কোটি। এই আবাসনে একটি নয়, দুটি ফ্ল্যাট ছিল অভিনেতার। 

rnrn

গত ৬ নভেম্বর বিক্রির জন্য বিজ্ঞাপন দেন। ধনতেরসের আগেই প্রায় ১৫.২৫ কোটি বিক্রিও হয়ে যায় ফ্ল্যাট দুটি। যদিও বছরের শুরুতেই ১০০ কোটি টাকা খরচ করে মুম্বাইয়ের অভিজাত বান্দ্রা এলাকায় দুটো ফ্ল্যাট কিনেছেন রণবীর-দীপিকা। 

rnrn

গৃহপ্রবেশের ছবিও দেন অভিনেত্রী। কিন্তু হঠাৎ জোড়া ফ্ল্যাট বিক্রির কারণ কি আর্থিক সংকট নাকি অন্য কিছু? সেই উত্তর অজানা।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *