Home / Entertainment / ‘কৃষ-৪’র ইঙ্গিত দিলেন হৃতিক

‘কৃষ-৪’র ইঙ্গিত দিলেন হৃতিক

দুই দশক আগে বলিউডে হৃতিক রোশান অভিনীত ‘কোই মিল গায়া’ সিনেমাটি মুক্তি পেয়েছে। এরপর সিনেমাটির আরও দুটি কিস্তি এলেও, চতুর্থ কিস্তির জন্য দীর্ঘদিন ধরেই অপেক্ষায় আছে হৃতিক ভক্তরা। 

rnrn

সম্প্রতি ভক্তদের আশার আলো দেখালেন এ অভিনেতা। তবে তা সরাসরি নয়, বরং নায়িকার মাধ্যমে ‘কৃষ-৪’র ইঙ্গিত দিলেন হৃতিক। ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করেন শ্রদ্ধা কাপুর। যার ক্যাপশনে তিনি লেখেন, জাদুর মতো রোদ চাই আরও…। 

rnrn

আর সেখানেই হৃতিক কমেন্ট করেন, সে আবার আসছে। তাকে বলব। 

rnrn

আর এতেই যেন নিশ্চিত হয়, শিগগির আসছে জাদু অর্থাৎ কৃষের চতুর্থ কিস্তি। শুধু তাই নয়, এ ইঙ্গিতের পর অনেকেই ধারণা করছেন, ‘কৃষ-৪’ সিনেমায় হয়তো হৃতিকের বিপরীতে দেখা যাবে শ্রদ্ধা কাপুরকে।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *