Home / Entertainment / সানির সঙ্গে ক্যামিও চরিত্রে দেখা মিলবে আমির খানের

সানির সঙ্গে ক্যামিও চরিত্রে দেখা মিলবে আমির খানের

‘গদর-২’ সিনেমার সাফল্যের রেশ কাটতে না কাটতেই সামনে এলো বলিউড অভিনেতা সানি দেওলের নতুন সিনেমার কথা। 

rnrn

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, শিগ্গির ‘লাহোর ১৯৪৭’ নামে একটি সিনেমা শুরু করবেন সানি দেওল। 
rnসবচেয়ে বড় চমক হচ্ছে, এ সিনেমাটি প্রযোজনা করবেন বলিউড পারফেক্টশনিস্টখ্যাত অভিনেতা আমির খান। সম্প্রতি বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন এ অভিনেতা। 

rnrn

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে আমির খান লিখেছেন, ‘আমি এবং আমার প্রোডাকশনের গোটা টিম অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের আগামী ছবির নাম ‘লাহোর ১৯৪৭’। এখানে অভিনয় করবেন সানি দেওল এবং পরিচালনা করবেন রাজকুমার সন্তোষী। আমরা তাদের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি। আপনাদের সবার আশীর্বাদ চাই।’ 

rnrn

এদিকে এ সিনেমার প্রযোজনার কথা উঠতেই গুঞ্জন রটেছিল যে, সানির সঙ্গে আমিরকেও দেখা যাবে ‘লাহোর ১৯৪৭’-এ। যদিও আমির খান এ বিষয়ে খোলাসা করে কিছু বলেননি। 

rnrn

তবে ভারতীয় সংবাদমাধ্যমে প্রতিবেদন অনুযায়ী, পুরোদমে অভিনয় না করলেও একটি ক্যামিও চরিত্রে দেখা মিলবে প্রযোজক আমির খানের।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *