Home / Entertainment / কাঁঠালের বিরিয়ানি খেয়ে উচ্ছ্বসিত শ্রদ্ধা

কাঁঠালের বিরিয়ানি খেয়ে উচ্ছ্বসিত শ্রদ্ধা

কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফল। সুস্বাদু এই ফলটি নিয়ে স্বভাবতই দেশে মাতামাতি একটু বেশি। কিছুদিন আগেও সোশ্যাল মিডিয়ায় কাঁঠাল নিয়ে আলোচনায় মুখর ছিলেন নেটিজেনরা। আবার দিন দুয়েক আগে শোনা গেছে বাংলাদেশি একটি কোম্পানি চার লাখেরও বেশি পিস কাঁঠালের বার্গার ইউরোপের একটি দেশে রপ্তানি করেছে। 

rnrn

এবার সেই কাঁঠাল নিয়ে সোচ্চার হলেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। খেয়েছেন কাঁঠাল দিয়ে বিরিয়ানি। খাবারের একটি ছবিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা গেছে থালাভর্তি মশলাযুক্ত ভাত। 

rnrn

ছবির ক্যাপশনে শ্রদ্ধা লিখেছেন- ‘হ্যাঁ, নিরামিষাশীদেরও বিরিয়ানি আছে। এটা নাকি কাঁঠাল বিরিয়ানি, এটা কিন্তু মোটেও পোলাও নয়।’ 

rnrn

শ্রদ্ধা এমনিতেই ভোজন রসিক। সুযোগ পেলেই বিভিন্ন রকমের খাবার চেখে দেখেন। এরই ধারাবাহিকতায় কাঁঠালের বিরিয়ানি খেয়েছেন। স্বাদ কেমন সেটাও জানিয়েছেন। 

rnrn

অভিনেত্রী বলেছেন, প্রথমবার খেয়েছি। আমার মনে হয় আপনারাও সেটা খেয়ে দেখতে পারেন। নিরামিষাশীদের দাবি, কাঁঠাল বিরিয়ানিও মাংসের বিরিয়ানির মতোই সুস্বাদু। এদিকে শিগগিরই শ্রদ্ধা কাপুরকে রাজকুমার রাও’র সঙ্গে ‘স্ত্রী-২’ সিনেমায় দেখা যাবে।
rn 

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *