Home / Entertainment / ‘স্পর্শ’ মুক্তির অপেক্ষায় ঋতুপর্ণা

‘স্পর্শ’ মুক্তির অপেক্ষায় ঋতুপর্ণা

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত ‘স্পর্শ’ নামে একটি সিনেমায় অভিনয় করছেন কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। এটি পরিচালনা করছেন অনন্য মামুন। যৌথ প্রযোজনার সিনেমার নীতিমালা অনুযায়ী কিছুদিন আগে সিনেমাটির বাংলাদেশ অংশের শুটিং করতে ঢাকা এসেছিলেন এ অভিনেত্রী। 

rnrn

টানা কয়েকদিন শুটিংও করেছেন। এর আগে এ সিনেমার শুটিং হয়েছিল কলকাতার বিভিন্ন লোকেশনে। নির্মাতা জানিয়েছেন, ঢাকায় শুটিংয়ের মধ্য দিয়ে ‘স্পর্শ’র ক্যামেরা ক্লোজ হয়েছে। সিনেমাটি নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত ঋতুপর্ণা। 

rnrn

এর গল্প, নিজের চরিত্র এতটাই ভালো লেগেছে যে, সিনেমাটি মুক্তির অপেক্ষায় প্রহর গুনছেন এ অভিনেত্রী। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন বাংলাদেশের চিত্রনায়ক নিরব। 

rnrn

সিনেমাটি প্রসঙ্গে ঋতুপর্ণা বলেন, ‘প্রত্যেক সিনেমাই আমার কাছে নতুন পরীক্ষার মতো। গল্প, নির্মাণ, শিল্পীদের অভিনয়-সব মিলিয়ে স্পর্শ খুব ভালো একটি সিনেমা হয়েছে। আমি আশাবাদী সিনেমাটি নিয়ে। আর নীরবের সঙ্গে আমার কেমিস্ট্রি দর্শকের ভালোলাগবে আশা করছি। আর আমার কাছে যৌথ প্রযোজনার সিনেমায় অভিনয় করতে ভীষণ ভালোলাগে। কারণ দুই বাংলার দর্শকের সিনেমাটি দেখার সুযোগ থাকে। দুই বাংলার দর্শক যেন স্পর্শ দেখার সুযোগ পান তাড়াতাড়ি-এ অপেক্ষায় আছি।’ 

rnrn

প্রসঙ্গত, স্পর্শতে ঋতুপর্ণা ইন্দিরা নামে একটি চরিত্রে অভিনয় করেছেন। যিনি মূলত একজন ব্যবসায়ী। ভীষণ আবেগী একজন নারী। একজন সিঙ্গেল মাদার। ভীষণ একাকিত্বের মাঝেও যিনি নিজেকে মানুষের জন্য নিবেদিত করতে চান। আবার তার মধ্যে প্রেমও আছে। 

rnrn

এদিকে কলকাতায় ২২ সেপ্টেম্বর মুক্তি পেয়ে এ নায়িকা অভিনীত নতুন সিনেমা আরডি নাথ পরিচালিত ‘বিউটিফুল লাইফ’। এতে তিনি একজন পেইন্টারের চরিত্রে অভিনয় করেছেন।

আনন্দনগর প্রতিবেদক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *