
স্যাটেলাইট চ্যানেল মাছরাঙা টিভিতে আজ প্রচার হবে মনোজ প্রামানিক ও সালহা খানম নাদিয়া অভিনীত একটি টেলিফিল্ম। নাম ‘হাত রেখেছি তোমার হাতে’। এটি পরিচালনা করেছেন সাকিল সৈকত।
rnrn
ফিল্মটির গল্পে দেখা যাবে, প্রাইভেট টিউটর মিলনকে তমার খুব পছন্দ। কিন্তু মিলনের ভয়, তমার বড়লোক বাবা যদি তার মত বেকার দরিদ্র ছেলেকে মেনে না নেয়! একদিন হঠাৎ কাউকে কিছু না জানিয়ে আমেরিকা থেকে গ্রামের বাড়িতে এসে উপস্থিত হয় তমার চাচাতো ভাই ফারহান। তমার বাবা সম্পত্তির লোভে ফারহানের সঙ্গে তমার বিয়ে দিতে চায়। কিন্তু তমা তাতে রাজি হয় না। পরিস্থিতি যখন জটিল থেকে জটিলতর হয়ে উঠছে তখন ফারহানই তার চাচাকে তমার সঙ্গে মিলনের বিয়ের প্রস্তাব দেয়। এভাবেই এগিয়ে যায় গল্প।
rnrn
এতে অভিনয় প্রসঙ্গে মনোজ প্রামাণিক বলেন, টেলিফিল্মটির গল্প খুবই চমৎকার। যখন গল্পটি আমি পড়ি মনে হয়েছে বর্তমান সময়ের গতানুগতিক ধারার চেয়ে ভিন্ন কিছু দর্শক উপভোগ করতে পারবে।
rnrn
সালহা খানম নাদিয়া বলেন, সাকিল সৈকত ভাই ভালো ডিরেক্টর। আর দারুন একটি গল্পে কাজ করেছি। সহশিল্পীরাও দারুন সহযোগিতা করেছেন। আমিও চেষ্টা করেছি ভালোভাবে অভিনয় করার। বাকিটা দর্শকরাই বলবেন।
rnrn
এটি আজ রাত ৮টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে।
আনন্দনগর প্রতিবেদক





