Home / Entertainment / শুটিং ছেড়ে চলে যাওয়ার বিষয়ে এবার মুখ খুললেন সায়ন্তিকা

শুটিং ছেড়ে চলে যাওয়ার বিষয়ে এবার মুখ খুললেন সায়ন্তিকা

সম্প্রতি জায়েদ খানের সঙ্গে জুটি বেঁধে ‘ছায়াবাজ’ সিনেমায় কাজ করতে বাংলাদেশে এসেছিলেন ওপার বাংলার অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি। কিন্তু সিনেমার নৃত্য পরিচালকের সঙ্গে দ্বন্দ্বের জেরে শুটিং পুরোপুরি শেষ হওয়ার আগেই হঠাৎ কলকাতায় ফিরে গেছেন নায়িকা।

rnrn

এ বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারকে সায়ন্তিকা বলেন, যদিও এখানে মাইকেলের নাম উঠছে, তবে গোড়ায় গণ্ডগোল। বলা যেতে পারে, নায়িকাকে হয়রানির শিকার হতে হয়েছে প্রযোজকের অব্যবস্থাপনার কারণে। 
rnসায়ন্তিকা বলেন, প্রথমে অন্য মাস্টারজি এসেছিলেন নাচের দৃশ্য শুটিংয়ের জন্য। কিন্তু সেখানেও টাকাপয়সা নিয়ে সমস্যার জন্য তিনি চলে যান। তার পর মাইকেল নামক বাচ্চা ছেলেটি আসে। 

rnrn

সায়ন্তিকা বলেন, আমি একজন পেশাদার শিল্পী। তাই এ রকম করার কথা ভাবতেই পারি না। মাইকেল আমার থেকে অনুমতি না নিয়েই হাত ধরে আমায় সরাতে গিয়েছিল। তখন আমি সবার সামনেই বাধা দিই।’ 

rnrn

অভিনেত্রী জানান, মূল সমস্যার নেপথ্যে রয়েছেন ছবির প্রযোজক। বারবার আমি প্রযোজক মনিরুলের সঙ্গে কিছু টেকনিক্যাল সমস্যা নিয়ে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। কিন্তু কোনো উত্তরই পাওয়া যায়নি। ওর কোনো পরিকল্পনা নেই। কোনো ব্যবস্থা নেই।

rnrn

সায়ন্তিকা জানান, দুদিন ধরে কক্সবাজারে গিয়ে তিনি অপেক্ষা করেন। প্রযোজকের কোনো পরিকল্পনা ছিল না। 

rnrn

অভিনেত্রীর কথায়, হঠাৎই বলা হলো, নাকি নাচের দৃশ্যের শুটিং করা হবে! বারবার যোগাযোগের চেষ্টা করার পরও যখন মনিরুল উত্তর দেননি, তখন বলেছিলাম— আমি এভাবে কাজ করব না মাইকেলের সঙ্গে। 

rnrn

তবে নায়িকার দাবি, এত কিছুর পরও প্রযোজক নাকি জানিয়েছিলেন, মাইকেলকে নিয়েই কাজ করতে হবে।

rnrn

ছবিটির কাজ শেষ করা নিয়ে সায়ন্তিকা বলেন, তিনি যদি সঠিক পদ্ধতিতে কাজ করেন, তা হলে আমি নিশ্চয়ই ছবিটার কাজ শেষ করব। কিন্তু তার আগে আমায় চিত্রনাট্য, শট ডিভিশন পুঙ্খানুপুঙ্খ জানাতে হবে।

rnrn

উল্লেখ্য, ছায়াবাজ সিনেমার শুটিং সেরে কলকাতা ফিরে যাওয়ার আগে জায়েদের সঙ্গে আরও একটি সিনেমার সই করেছেন সায়ন্তিকা।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *