Home / Entertainment / অভিনয়ে ফেরার ইঙ্গিত ববিতার

অভিনয়ে ফেরার ইঙ্গিত ববিতার

দেশের কিংবদন্তি অভিনেত্রী ববিতা। দীর্ঘদিন পর্দায় নেই। সর্বশেষ নারগিস আক্তার পরিচালিক ‘পুত্র এখন পয়সা ওয়ালা’ সিনেমায় দেখা গেছে এ কিংবদন্তিকে। পরবর্তীতে কয়েকবার আসার কথা থাকলেও সেটা আর হয়নি।

rnrn

এ মুহূর্তে কানাডায় ছেলের সঙ্গে অবস্থান করছেন তিনি। সেখান থেকে জানিয়েছেন, অভিনয়ে ফেরার ইচ্ছা রয়েছে তার। কিন্তু ভালো গল্প, চরিত্র ও নির্মাতা-কোনোটাই মনের মতো পাচ্ছেন না বলে ফেরা হচ্ছে না। তবে সুখবর দিয়েছেন এ অভিনেত্রী।

rnrn

সবকিছু ঠিক থাকলেও আবারও তাকে পর্দায় দেখা যেতে পারে বলে জানিয়েছেন। এ প্রসঙ্গে ববিতা বলেন, ‘কিছুদিন আগে দুজন নির্মাতার সঙ্গে আমার কথা হয়েছে। দুজনের গল্পই আমার বিবেচনায় রয়েছে। তাদের মধ্যে একজনের সিনেমার গল্প ভালো লেগেছে। তবে চূড়ান্ত না হলে তা বলা যাবে না।’ এদিকে অভিনয় ক্যারিয়ারের ৫৪ বছর পার করেছেন কিংবদন্তি অভিনেত্রী ববিতা। জহির রায়হানের ‘সংসার’ সিনেমায় শিশু চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় তার যাত্রা শুরু।

rnrn

একই পরিচালকের ‘শেষ পর্যন্ত’ সিনেমায় নায়িকা হিসাবে অভিষেক। এটি ১৯৬৯ সালের ১৪ আগস্ট মুক্তি পায়। সেই হিসাবে গত মাসেই অভিনয় জীবনের ৫৪ বছর পার করেছেন ববিতা।

আনন্দনগর প্রতিবেদক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *