Home / Entertainment / জোভানের অভিযোগের জবাব দিলেন ফারিণ

জোভানের অভিযোগের জবাব দিলেন ফারিণ

বিয়ের পর হানিমুন সেরেই অস্ট্রেলিয়াতে উড়াল দিয়েছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। সেখানে শুটিং করছেন শিহাব শাহীন পরিচালিত ‘কাছের মানুষ দূরে থুইয়া’ সিনেমার। 

rnrn

এতে তার বিপরীতে অভিনয় করছেন গায়ক ও অভিনেতা প্রীতম হাসান। সম্প্রতি ফারিণের বিরুদ্ধে ওটিটির কারণে নাটককে অবজ্ঞা করার অভিযোগ তোলেন নাটকের জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান।

rnrn

নাম উল্লেখ না করে তিনি বলেন, কিছুদিন আগে ‘জানেমান তুই আমার’ নামে একটা নাটক প্রচার হয়েছে। কিন্তু নাটক বলে এটা নিয়ে আমার যিনি সহশিল্পী তিনি কোনো প্রচারণাই করছেন না। 

rnrn

দিতে হবে এজন্য হয়তো নাটকটা একবার শেয়ার করেছেন। আর কোনো পোস্ট নেই এটা নিয়ে। অথচ ওটিটির কাজ নিয়ে তিনি কিছুক্ষণ পরপর পোস্ট দিচ্ছেন, সেটা নিজের কাজ না হলেও। 

rnrn

এটা কোনো ধরনের কাজ হলো! এখন ওটিটির কাজ করেন বলে নাটককে অবজ্ঞা করেন। আমাকে প্রযোজক, পরিচালক ফোন দিয়ে জিজ্ঞেস করেন, কিন্তু এখানে আমি কী করতে পারি! এই বিষয়গুলো মোটেও ভালো নয়।

rnrn

জোভানের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে এবার মুখ খুলেছেন তাসনিয়া ফারিণ। তিনি বলেন, ‘এখানে আসলে বলার কিছু নেই। জোভান ভাইয়ের সঙ্গে তো অনেক কাজ হয়েছে আমার। তিনি সত্যিকার অর্থেই চমৎকার সহশিল্পী এবং আমি তাকে সম্মান করি। 

rnrn

এই নিউজ প্রকাশের দুদিন আগেও তিনি আমাকে মেসেজ দিয়েছিলেন, সিডনিতে আমি একটি কনসার্ট উপভোগ করেছিলাম, ওটা প্রসঙ্গে জানতে। তার সঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ আলাপ হয়েছে। তো যখন এই নিউজে তার বক্তব্য দেখলাম, আমি বিস্মিত হয়েছি!’

rnrn

যে নাটক নিয়ে এত কথা, সে নাটকের কেউই ফারিণের সঙ্গে যোগাযোগ করেননি। এ অভিনেত্রীর কথায়, তিনি (জোভান) কিংবা নির্মাতা কেউই আমার সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেননি। যদি কোনো বিষয়ে সংশয় থাকে, তিনি তো আমাকে জিজ্ঞেস করতে পারতেন। 

rnrn

আর আমি তো ১৫ দিন ধরে দেশে নেই। যেহেতু আমরা একই ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমি আশা করি একে-অন্যের প্রতি আরেকটু শ্রদ্ধাশীল হব। এবং হ্যাঁ, এটা দেখে আমি অনেক কষ্ট পেয়েছি। কিছু বলার থাকলে সরাসরি আমার সঙ্গে শেয়ার করা যেত।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *