Home / Entertainment / চুমু-কাণ্ডে আলোচিত শিরিনকে কেন গরু উপহার দেন ডিপজল

চুমু-কাণ্ডে আলোচিত শিরিনকে কেন গরু উপহার দেন ডিপজল

এতদিন পর মুখ খোলেন চুমু-কাণ্ডে আলোচিত চিত্রনায়িকা শিরিন শিলা। চলতি বছরের মে মাসে এক ছিন্নমূল কিশোরের চুমু দেওয়ার ঘটনায় তুমুল আলোচনায় আসেন এই অভিনেত্রী। এই নায়িকাকে গরু উপহার দিয়েছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় খলনায়ক মনোয়ার হোসেন ডিপজল। বিষয়টি নিজেই জানিয়েছেন চিত্রনায়িকা।

rnrn

শুক্রবার মুক্তি পাচ্ছে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘ঘর ভাঙা সংসার’। এ সিনেমায় ডিপজলের বিপরীতে অভিনয় করেছেন শিরিন শিলা। 

rnrn

বুধবার মগবাজারে অনুষ্ঠিত সিনেমাটির এক সংবাদ সম্মেলনে ডিপজলের কাছ থেকে গরু উপহার পাওয়ার কথা জানান এই নায়িকা। 

rnrn

সাংবাদিকদের এক প্রশ্নে শিরিন শিলা বলেন, ডিপজল ভাই আমাকে গরু উপহার দিয়েছেন। কারণ কুরবানির ঈদের আগে তার সঙ্গে সিনেমাটির কাজ করেছিলাম। সেই সময় উনার খামারে অনেক গরু ছিল, সেখান থেকে মিশা সওদাগর ভাই ও আমিসহ সেখানে যারা ছিলাম তাদের গরু উপহার দেন। 

rnrn

নায়িকা বলেন, আমি তার সঙ্গে যে সিনেমায় কাজ করেছি সেখানে পোশাক আমার নিজের ছিল। এজন্য আমি একটা টাকাও নেইনি বরং বিভিন্ন স্পন্সর এনে দিয়েছি। নরমালি নায়িকারা পোশাকের জন্য দেড়-দুই লাখ টাকা বাজেট করে; কিন্তু আমি কোনো টাকা চাইনি। আর ঈদের সময় ছিল, কুরবানির ঈদে তো মানুষ পোশাক উপহার দেয় না। সেক্ষেত্রে উনি (ডিপজল) নিজের খামার থেকে একটা গরু উপহার দেন। 

rnrn

এদিকে ডিপজলের সঙ্গে ‘ঘর ভাঙা সংসার’ ছাড়াও ‘জিম্মি’ নামের আরেকটি সিনেমায় জুটি বেঁধে কাজ করেছেন শিরিন শিলা।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *