Home / Entertainment / জুতা পরে মন্দিরে পরিণীতি ও রাঘব, ভিডিও ভাইরাল

জুতা পরে মন্দিরে পরিণীতি ও রাঘব, ভিডিও ভাইরাল

শীঘ্রই বিয়ে সারতে চলেছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আম আদমি পার্টির (আপ) নেতা রাঘব চাড্ডা। এর আগে শনিবার হবু দম্পতির দেখা মিলল মহাকাল মন্দিরে। শ্রাবণ মাসের পূজা দিতে গিয়েছিলেন তারা। 

rnrn

এ মন্দিরের ভেতরে তারকা জুটির পূজা দেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, মন্দির প্রাঙ্গণে জুতা পরে প্রবেশ করেছেন দুজন। 

rnrn

পরিণীতি ও রাঘবের এমন ঘটনায় ক্ষেপেছেন নেটিজেনরা। সামাজিক যোগাযোগমাধ্যমে একজন লিখেছেন, মন্দিরের ভেতর জুতা পরা ঠিক নয়। তাহলে এই নিয়ম বেহায়া অভিনেত্রী পরিণীতা ও তথাকথিত রাজনীতিক রাঘবের জন্য কেন প্রযোজ্য নয়?

rnrn

ভিডিওতে দেখা যায়, গোলাপি সুতির শাড়ি পরেছেন অভিনেত্রী। আর আপ নেতা ছিলেন ধুতি পরে। প্রধান মন্দিরের মেঝেতে বসে শিবলিঙ্গের সামনে রীতি মেনে পূজা দেন তারা। পুরোহিতদের থেকে চেয়ে নেন আশির্বাদ। 

rnrn

প্রসঙ্গত, কয়েক সপ্তাহ আগেই এই জুটি পাড়ি দিয়েছিলেন অমৃতসরের স্বর্ণমন্দিরে। গুরুদ্বারে প্রার্থনা সারেন তারা, 'সেবা' করেন। স্বর্ণমন্দির থেকে ছবিও পোস্ট করেন তারা। লেখেন, 'এবার আমার দর্শন আরও স্পেশাল ছিল, পাশে ওকে নিয়ে।'

rnrn

কয়েক মাস আগে দিল্লিতে অভিনেত্রী ও রাজনীতিকের আংটি বদল হয়। শোনা যাচ্ছে, ইতোমধ্যেই বিয়ের তারিখ ও স্থান ঠিক করে ফেলেছে দুই পরিবার

rnrn

একাধিক সংবাদ সংস্থার সূত্রে খবর, আগামী ২৫ সেপ্টেম্বর রাজস্থানের উদয়পুরে গাঁটছড়া বাধতে চলেছেন এই জুটি। যদিও বিয়ের তারিখ নিয়ে দুজনের তরফে এখনও নিশ্চিত কোনো ঘোষণা করা হয়নি। জানা গেছে, জাঁকজমকভাবেই রীতিনীতি মেনেই বিয়ে হতে চলেছে তাদের। ফিল্ম ইন্ডাস্ট্রি ও রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট অনেকেই এ অনুষ্ঠানে অংশ নিতে চলেছেন।

অনলাইন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *