Home / Entertainment / কাজলকে নিয়ে বলিউডে অভিষেক হচ্ছে সাইফপুত্র ইব্রাহিমের

কাজলকে নিয়ে বলিউডে অভিষেক হচ্ছে সাইফপুত্র ইব্রাহিমের

সাইফ আলী খান বলিউডের প্রতিষ্ঠিত অভিনেতা। মেয়ে সারা আলী খান বলিউডে অভিনয় শুরু করেছেন বেশ আগেই। এবার তার ছেলে ইব্রাহিম আলী খানও বলিউডে পা রাখছেন। তার অভিষেক হচ্ছে প্রখ্যাত প্রযোজক নির্মাতা করণ জোহরের হাত ধরে। তাও প্রখ্যাত অভিনেত্রী কাজলকে সঙ্গে নিয়ে।

rnrn

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, এ সিনেমার নাম ‘সরজমিন’। কোনো নায়িকা নেই সিনেমায়। কাজল অভিনয় করছেন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে। এটি পরিচালনা করছেন বোমন ইরানির ছেলে কায়োজ ইরানি।

rnrn

করণ জোহর জানিয়েছেন, ইব্রাহিম খুব শিশুসুলভ। ওভারস্মার্ট নন, তবে বুদ্ধিমান। সামনে থেকে দেখলে মনে হয় ২০ বছর আগের সাইফ এসেছে। একেবারে বাবার কার্বন কপি।’

rnrn

উল্লেখ্য, আগে থেকেই স্টারকিড হিসাবে সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় ইব্রাহিম। শুধু কাজ নিয়ে নয়, খবরে থাকেন প্রেমচর্চা নিয়েও। অভিনেত্রী শ্বেতা তিওয়ারি কন্যা পলক তিওয়ারির সঙ্গে তার প্রেম রয়েছে বলেও জানা গেছে।

আনন্দনগর ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *