Home / Entertainment / ‘একা একা খেতে চাও, দরজা বন্ধ করে খাও’, সেই বিজ্ঞাপনের মডেল সাদ আর নেই

‘একা একা খেতে চাও, দরজা বন্ধ করে খাও’, সেই বিজ্ঞাপনের মডেল সাদ আর নেই

‘একা একা খেতে চাও, দরজা বন্ধ করে খাও’, সেই বিজ্ঞাপনের মডেল সাদ আর নেই। শুক্রবার কিডনিজনিত অসুখে ভুগে মারা গেছেন। দেশের একাধিক গণমাধ্যমে তার মৃত্যুর খবর জানানো হয়েছে।

rnrn

‘৯০ দশকের বিটিভির সেই জনপ্রিয় বিজ্ঞাপনটির কথা মনে আছে? ওই যে এক দুষ্টু-মিষ্টি ছেলে হাতে চিপসের প্যাকেট নিয়ে বলত— একা একা খেতে চাও? দরজা বন্ধ করে খাও। একসময় মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছিল এই সংলাপ।

rnrn

সেই সময় হঠাৎ তার মৃত্যুর খবর রটে যায়। পরে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে হানিফ সংকেত তাকে অতিথি হিসেবে এনে জানিয়ে দেন- তিনি বেঁচে আছেন। 

rnrn

তবে এবার সত্যিই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন বিজ্ঞাপনের সেই মডেল সাদ হোসেন। 

rnrn

জানা গেছে, সাদ থাকতেন আমেরিকার নিউইয়র্কে। সেখানেই স্ত্রী, সন্তান ও পরিবার নিয়ে বাস করতেন তিনি৷

rnrn

সাদের শ্যালক আরিফ আকতার শাকিব ফেসবুকে লেখেন— আমার বোনজামাই সাদ হোসেন আর নেই৷ সবাই তার জন্য দোয়া করবেন।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *