Home / Entertainment / আপাতত চতুর্থ বিয়ের কথা ভাবছেন না শ্রাবন্তী

আপাতত চতুর্থ বিয়ের কথা ভাবছেন না শ্রাবন্তী

কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। দেখা গেছে বাংলাদেশের সিনেমায়ও। অভিনয়ে যেমন দ্যুতি ছড়িয়েছেন, তেমনি ব্যক্তিজীবন নিয়েও ব্যাপক আলোচনায় থাকেন এ অভিনেত্রী। একাধিকবার বিয়ের পিঁড়িতে বসেছেন। তৃতীয় স্বামী রোশান সিংয়ের সঙ্গে কয়েক বছর ধরে আলাদা থাকছেন তিনি।

rnrn

তবে স্ত্রীর সঙ্গে আবার সংসার করার জন্য মামলাও করেন রোশান। কিন্তু তাতে সায় না দিয়ে বিয়ে বিচ্ছেদ চেয়ে আদালতে মামলা করেন শ্রাবন্তী। শুধু তাই নয়, ২০২১ সালের সেপ্টেম্বরে খোরপোশ বাবদ অর্থও দাবি করেন এ অভিনেত্রী। তবে রোশান সিংয়ের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ না হলেও কলকাতার ব্যবসায়ী অভিরূপ চৌধুরীর সঙ্গে চুটিয়ে প্রেম করছেন শ্রাবন্তী। নতুন প্রেমিকের সঙ্গে একাধিকবার মালদ্বীপ ভ্রমণেও গিয়েছেন।

rnrn

কিন্তু এখনই চতুর্থ বিয়ে করতে নারাজ এ নায়িকা। ভারতীয় গণমাধ্যমে শ্রাবন্তী বলেছেন, ‘এখনো বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। বন্ধুবান্ধব আছে। আর বিয়ে করতে চাই না। কাজই আমার প্রেম।’ উল্লেখ্য, ২০০৩ সালে পরিচালক রাজীবকে বিয়ে করেন শ্রাবন্তী। তার সঙ্গে ২০১৬ সালে ছাড়াছাড়ির পর বিয়ে করেন কৃষাণ ভিরাজকে। কিন্তু তার সঙ্গেও সংসার টেকেনি।

আনন্দনগর ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *